শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গণঅভ্যুত্থান স্মরণে মাসজুড়ে বিএনপির কর্মসূচি

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৬ জুন ২০২৫, ১১:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
গণঅভ্যুত্থান স্মরণে মাসজুড়ে বিএনপির কর্মসূচি
গণঅভ্যুত্থান স্মরণে মাসজুড়ে বিএনপির কর্মসূচি

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে মাসব্যাপী নানা আয়োজনের পরিকল্পনা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বৃহস্পতিবার (২৬ জুন) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি জানান, আলোচনা সভা, রক্তদান, গ্রাফিতি অঙ্কন, পথ নাটক, ফুটবল প্রতিযোগিতা, শিশু অধিকারবিষয়ক অনুষ্ঠান, স্বাস্থ্য সচেতনতামূলক কার্যক্রমসহ মোট ২২টি ব্যতিক্রমধর্মী আয়োজন রাখা হয়েছে এ কর্মসূচিতে।

ঘোষিত কর্মসূচিগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো:

১ জুলাই: চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা; উপস্থিত থাকবেন রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি এবং নিহত-আহত পরিবারগুলো।

৩ জুলাই: জেলা পর্যায়ে ড্যাবের উদ্যোগে রক্তদান কর্মসূচি।

৫ জুলাই: ধানমন্ডি ক্লাব মাঠে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আয়োজনে ফুটবল টুর্নামেন্ট।

৯ জুলাই: ফারজানা পুতুল ও সানজিদা তুলির ব্যবস্থাপনায় সেমিনার।

১১ জুলাই: জাসাসের সাংস্কৃতিক অনুষ্ঠান।

১২ জুলাই: নিহত-আহত পরিবারের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময় করবেন তারেক রহমান।

১৫ জুলাই: ঢাবির টিএসসিতে ছাত্রদলের আলোচনা সভা এবং শহীদ আবু সাঈদ ও ওয়াসিমকে স্মরণে কর্মসূচি (রংপুর ও চট্টগ্রামে)।

১৮ জুলাই: ঢাকা মহানগর বিএনপির মৌন মিছিল এবং ওলামা দলের দোয়া মাহফিল।

১৯ জুলাই: আইসিসিবিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আলোচনা সভা, জিয়া উদ্যানে ও জেলায় বৃক্ষরোপণ, পেশাজীবী সংগঠনের সভা।

২২ জুলাই: মহিলা দলের কর্মসূচি।

২৩ জুলাই: শাহবাগে ‘জুলাইয়ে লাশের সারি’ শীর্ষক প্রতীকী স্তম্ভ ও ড্রিক গ্যালারিতে ফ্যাসিস্ট কার্টুন প্রদর্শনী।

২৬ জুলাই: মানিক মিয়া অ্যাভিনিউতে ‘রোড টু জুলাই’ শিরোনামে গ্রাফিতি ও গণসংগীত।

২৭ জুলাই: বিভাগীয় শহরগুলোতেও একইধরনের কর্মসূচি।

২৮ জুলাই: স্বেচ্ছাসেবক দলের ডেঙ্গু ও করোনা প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান; শিশুদের নিয়ে আলোচনা সভা।

৩১ জুলাই: আইনজীবী ফোরামের ‘মার্চ ফর জাস্টিস’।

২ আগস্ট: ঢাকার বিভিন্ন পয়েন্টে ‘পালাবো না, কোথায় পালাবো?’ শীর্ষক পথ নাটক ও সংক্ষিপ্ত সমাবেশ।

৩ আগস্ট: ছাত্র সমাবেশ, শহীদ মিনারে।

৪ আগস্ট: যুবদলের উদ্যোগে কর্মসূচি।

৬ আগস্ট: বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে কেন্দ্রীয় বিজয় মিছিল।

সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন দলটির নেতৃবৃন্দ—আব্দুস সালাম আজাদ, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ইমরান সালেহ প্রিন্স, সুলতান সালাউদ্দিন টুকু, শিরিন সুলতানা, কায়সার কামাল, যুবদল সভাপতি মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এবং মায়ের ডাকের সমন্বয়কারী সানজিদা তুলি।

 

ভোরের আকাশ/হ.র

গণঅভ্যুত্থানবিএনপি

শেয়ার করুন: