শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চীন সফর শেষে দেশে ফিরেছেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ৩:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

পাঁচ দিনের চীন সফর শেষে দেশে ফিরেছে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে উচ্চপর্যায়ের আট সদস্যের প্রতিনিধিদল।

মঙ্গলবার (১৫ জুলাই) রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় জামায়াতের শীর্ষ নেতারা। এ সময় বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ওয়ান ইয়েন ও দলের নেতাকর্মীরা তাদের স্বাগত জানান।

বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জের সামনে চীনা রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন এবং আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান সাংবাদিকদের উদ্দেশে এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে অংশ নেন।

সংবাদ সম্মেলনে সফরে বিষয়ে জামায়াতের আমির বলেন, সাংহাইয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় হয়েছে। তারা বাংলাদেশের ব্যাপারে অনেক কিছুই জানেন, আরও অনেক কিছু জানতে চেয়েছেন। আমরাও চীন সম্পর্কে তাদের কাছ থেকে অনেক কিছু জানতে চেয়েছি।

তিনি আরও বলেন, কমিউনিস্ট পার্টি অব চীনের (সিপিসি) দাওয়াতে আমরা চীনের সাংহাইতে যাই। ৩৫ বছরে চীন অনেক উন্নতি সাধন করেছে। তাদের উন্নয়নের দিকগুলো কীভাবে হয়েছে, তা বোঝার চেষ্টা করেছি। এক্ষেত্রে আমাদের জাতি এবং আমাদের দল বাংলাদেশের মানুষের ভাগ্য বদলে কী করতে পারে সেগুলোও বোঝার চেষ্টা করেছি।

চীন সফরকারী জামায়াত প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান, অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল এবং এহসানুল মাহবুব জুবায়ের।

এছাড়া বিমানবন্দরে তাদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মো. সাহাবুদ্দিন, ঢাকা মহানগরী উত্তরের আমির মো. সেলিম উদ্দিন এবং দক্ষিণের নায়েবে আমীর অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিনসহ দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

ভোরের আকাশ/এসএইচ

সফরজামায়াতচীন

শেয়ার করুন: