শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সংগঠন ছাড়া বিপ্লব সম্ভব নয়: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৮:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগঠন ছাড়া বিপ্লব সম্ভব নয়: মির্জা ফখরুল
সংগঠন ছাড়া বিপ্লব সম্ভব নয়: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংগঠন ছাড়া কোনো বিপ্লব সফল হতে পারে না। তিনি বলেন, সমাজ পরিবর্তন বা সাধারণ মানুষের অবস্থার উন্নতি করতে চাইলে শক্তিশালী ও মজবুত সংগঠন গড়ে তুলতে হবে এবং মানুষের কাছে পৌঁছাতে হবে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বাংলা একাডেমির আব্দুল করিম মিলনায়তনে আয়োজিত মার্কসবাদী তাত্ত্বিক বদরউদ্দিন উমরের শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বিএনপি মহাসচিব বলেন, “বদরউদ্দিন উমর আজীবন তার আদর্শের প্রতি অটল ছিলেন। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি কোনো আপস করেননি। আমরা যারা রাজনীতি করি, তার কাছে নিজেদের ক্ষুদ্র মনে হয়।”

গত ২৭ আগস্ট রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে বদরউদ্দিন উমর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার স্মরণে আয়োজিত শোকসভায় দেশের বিভিন্ন রাজনৈতিক ও বুদ্ধিজীবী ব্যক্তিত্ব অংশ নেন।

শোকসভায় ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, “তিনি অসাধারণ ছিলেন। শতাধিক বই লিখেছেন, ব্যক্তিগত সম্পত্তি ভোগ করেননি, বরং ছড়িয়ে দিয়েছেন। তিনি জানতেন, রাজনীতির বাইরে কিছু নেই।”

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, “ভালো ছাত্র রাজনীতি করে— এ বিষয়টি তিনি প্রমাণ করেছিলেন। তার মৃত্যুতে আমরা অনেক কিছু হারালাম।”

অন্যান্য বক্তারা বলেন, বদরউদ্দিন উমরের লেখনী ছিল গভীর বিশ্লেষণধর্মী। যে কোনো ঘটনাকে তিনি লেখার মাধ্যমে বিশ্লেষণ করতেন, যা এখন আর পাওয়া যাবে না। এটি রাজনৈতিক অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি।

ভোরের আকাশ // হ.র

মির্জা ফখরুলবিএনপি নেতা

শেয়ার করুন: