শিরোনাম
দেশের ভেতর-বাইরে থেকে নাশকতা ও অরাজকতা করছে পতিত ফ্যাসিস্টরা : রিজভীযুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইনে হেলিকপ্টার ঘাঁটিতে ইরানের হামলাপ্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিতডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২০পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযান, মেজরসহ ৪ সেনা নিহতহরমুজ প্রণালীর কাছে দুটি তেলের ট্যাংকারে আগুনকড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে যুবকের মৃত্যুগোপালগঞ্জে বিএনপি ও যুবদলের দুই কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগদেশের ভেতর-বাইরে থেকে নাশকতা ও অরাজকতা করছে পতিত ফ্যাসিস্টরা : রিজভীযুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইনে হেলিকপ্টার ঘাঁটিতে ইরানের হামলাপ্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিতডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২০পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযান, মেজরসহ ৪ সেনা নিহতহরমুজ প্রণালীর কাছে দুটি তেলের ট্যাংকারে আগুনকড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে যুবকের মৃত্যুগোপালগঞ্জে বিএনপি ও যুবদলের দুই কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ

ফুটপাত দখলমুক্ত রাখতে ব্যবসায়ীদের নির্দেশ ডিএসসিসি প্রশাসকের

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ১:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম রাজধানীর ধানমন্ডি এলাকায় ব্যবসা পরিচালনার ক্ষেত্রে নির্ধারিত সীমার বাইরে না যেতে এবং ফুটপাত দখল করে হকার বা অন্য কাউকে বসতে না দিতে ব্যবসায়ীদের নির্দেশ দিয়েছেন।

রোববার (১৫ নভেম্বর) দুপুরে রাজধানীর সায়েন্সল্যাবে উচ্ছেদ অভিযান শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ নির্দেশনার কথা জানান। পরে সায়েন্সল্যাব থেকে শুরু হওয়া এই উচ্ছেদ অভিযান ধানমন্ডি লেক এলাকায় গিয়ে শেষ হয়।

আব্দুস সালাম বলেন, ধানমন্ডি একটি আবাসিক এলাকা হলেও এখানে অনেক বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানকে তাদের নির্ধারিত সীমানার মধ্যে ব্যবসা পরিচালনা করতে হবে। কোনোভাবেই ফুটপাতে চলে এসে হকার বা অন্য কাউকে বসানো যাবে না।

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে তিনি বলেন, জরিপে যেসব এলাকাকে ডেঙ্গুর ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, তার মধ্যে ধানমন্ডিও রয়েছে। এ কারণে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান বা ক্রাশ প্রোগ্রাম পরিচালনা করা হচ্ছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।

রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, সাধারণ মানুষের ওপর যেন কোনো ধরনের চাপ সৃষ্টি করা না হয়। ককটেল ফোটানো বা গাড়িতে আগুন দেওয়ার মতো ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকেও বিরত থাকতে হবে। জনগণের সমর্থন পেতে হলে আগামী পাঁচ বছর ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে এবং সরকারকে কাজ করার সময় দিতে হবে।

আরও পড়ুন

১৮তম শিক্ষক নিবন্ধনে নিয়োগের দাবিতে শাহবাগে বিক্ষোভ

তিনি বলেন, কোনো রাজনৈতিক দল বা সামাজিক সংগঠন জনকল্যাণমূলক কিংবা পরিচ্ছন্নতাসংক্রান্ত কর্মসূচি গ্রহণ করলে সিটি কর্পোরেশন তাদের সর্বাত্মক সহযোগিতা করবে।

ঢাকা শহরকে পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন তিনি। এ সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একাধিক ম্যাজিস্ট্রেট সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: