শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভাষা শহীদদের প্রতি বিএনপির শ্রদ্ধা

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ৮:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে ক্ষমতাসীন রাজনৈতিক দল বিএনপি।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ১ মিনিটে প্রথমে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপরই পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুষ্পস্তবক অর্পণের পর তিনি ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

প্রধানমন্ত্রী হিসেবে শ্রদ্ধা জানানোর পর তারেক রহমান তার মন্ত্রিসভার সদস্যদের নিয়ে পুনরায় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তার পাশে ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাহউদ্দিন আহমদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমসহ সরকারের উর্ধ্বতন মন্ত্রী ও নীতিনির্ধারকরা।

রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে বিএনপির চেয়ারম্যান হিসেবে দলের সিনিয়র নেতাদের নিয়ে পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করেন তারেক রহমান। একই সময়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকেও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এক বিশেষ পারিবারিক আবহে তার সঙ্গে উপস্থিত ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং মেয়ে জাইমা রহমান। 

বিএনপি ও জিয়া পরিবারের শ্রদ্ধা নিবেদন শেষে তিন বাহিনীর প্রধানগণ, বিরোধীদলীয় নেতা এবং বিভিন্ন দেশের কূটনীতিকরা পুষ্পস্তবক অর্পণ করেন। এরপরই শহীদ মিনার প্রাঙ্গণ সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। 

বিএনপির হাজার হাজার নেতাকর্মী ব্যানার ও ফেস্টুন নিয়ে সুশৃঙ্খলভাবে শহীদ বেদিতে ফুল দেন। ১৯৫২ সালের এই দিনে যারা মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করেছিলেন, তাদের সেই চেতনাকে ধারণ করে একটি গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার শপথ নেন দলের শীর্ষ নেতারা।

ভোরের আকাশ/এসএইচ
 

ভাষা শহীদবিএনপির শ্রদ্ধা

শেয়ার করুন: