শিরোনাম
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনটানা ৬ বার কমল স্বর্ণের দামবোমাবাজি ও নাশকতা চালিয়ে প্রত্যাবর্তনের স্বপ্ন দেখছে আওয়ামী লীগ: রিজভীনিয়ন্ত্রণে মহাখালী সাততলা বস্তির আগুনগাজীপুরে পুলিশের গাড়িতে আগুনবড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার চেক হস্তান্তর প্রধানমন্ত্রীরঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহে ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন১০ মাসেও এনআইডি সেবা মেলে না, এটা আমাকে বিব্রত করে: সিইসিএকনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনটানা ৬ বার কমল স্বর্ণের দামবোমাবাজি ও নাশকতা চালিয়ে প্রত্যাবর্তনের স্বপ্ন দেখছে আওয়ামী লীগ: রিজভীনিয়ন্ত্রণে মহাখালী সাততলা বস্তির আগুনগাজীপুরে পুলিশের গাড়িতে আগুনবড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার চেক হস্তান্তর প্রধানমন্ত্রীরঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহে ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন১০ মাসেও এনআইডি সেবা মেলে না, এটা আমাকে বিব্রত করে: সিইসি

আওয়ামী লীগ নেতাকর্মী পেলেই থানায় নেওয়ার নির্দেশ ইশরাকের

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ৯:৫২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নিজ আসনের দলের নেতাকর্মীদের কঠোর নির্দেশনা নির্দেশনা দিয়েছেন ইশরাক হোসেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি  নিজ সংসদীয় আসনের অন্তর্গত এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীদের অবস্থান করার সংবাদ পাওয়া গেলেই তাদের থানায় নিয়ে যেতে হবে বলে ওই এলাকার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দিয়েছেন।

পোস্টে সবার দৃষ্টি আকর্ষণ করে তিনি লিখেছেন, ঢাকা-৬ আসনের অন্তর্গত ওয়ার্ড ৩৪, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫ ও ৪৬ এবং সূত্রাপুর, কোতোয়ালী, গেন্ডারিয়া, ওয়ারী ও বংশালের সংশ্লিষ্ট এলাকার বিএনপি ও সব অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের প্রতি কঠোর নির্দেশনা।

আরও পড়ুন

২ ঘণ্টা বন্ধের পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক

এরপর তিনি লেখেন, প্রত্যেক এলাকায় মিছিল সহকারে পাহাড়া দেওয়ার জন্য ওয়ার্ড বিএনপি ও থানা বিএনপির সঙ্গে সমন্বয় করতে হবে।

ইশরাক হোসেন আরও লেখেন, কোথাও নিষিদ্ধ (কার্যক্রম) আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থান করার সংবাদ পাওয়া গেলে তাদের থানায় নিয়ে যেতে হবে। পালাক্রমে রাতদিন এই কার্ক্রম জারি রাখার নির্দেশনা দলের পক্ষ থেকে দেওয়া হলো।

ভোরের আকাশ/ইউএম
 

ইশরাক হোসেন

শেয়ার করুন: