শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-৮

কেন্দ্র দখল ও কারচুপির আশঙ্কা মির্জা আব্বাসের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকা-৮ আসনের ভোটকেন্দ্র দখল এবং নির্বাচনি কারচুপির আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর শাহজাহানপুরে নিজ বাসভবনে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

মির্জা আব্বাস দাবি করেন, তার নির্বাচনি এলাকায় জামায়াত-শিবির এবং এনসিপির কর্মীরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে বলে তার ধারণা।

তিনি বলেন, “ফকিরাপুল ও আরামবাগের বিভিন্ন মেস এবং হোস্টেলে জামায়াত-শিবিরের কর্মীরা সশস্ত্র অবস্থান নিয়েছে। তারা কাল সকালে ভোটকেন্দ্রে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে।”  

নির্বাচনে যেকোনও ধরনের অনিয়মের চেষ্টা শক্ত হাতে মোকাবিলা করা হবে জানিয়ে মির্জা আব্বাস বলেন, “এনসিপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীরা দলবলে দলবলে বিভিন্ন কেন্দ্রে যাচ্ছে।

ওখানে গিয়ে কী করছে বোঝা কঠিন। জনগণ ও আমাদের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় তাদের আটকও করেছে। অনেক জায়গায় তারা পালিয়ে গেছে।”

নিজের আসন নিয়ে আগে থেকেই ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর ছক কষা হয়েছে বলে দাবি করেন এই জ্যেষ্ঠ বিএনপি নেতা।

তিনি বলেন, “আমি বারবার কারচুপির আশঙ্কার কথা বলে আসছি। আমরা সুষ্ঠু নির্বাচন চাই।”

ভোরের আকাশ/নি. ব

মির্জা আব্বাস

শেয়ার করুন: