শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নির্বাচন ও সংস্কার নিয়ে রোডম্যাপ চায় জামায়াত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৫ মে ২০২৫, ৯:০৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নির্বাচন ও সংস্কার নিয়ে রোডম্যাপ চায় জামায়াত
নির্বাচন ও সংস্কার নিয়ে রোডম্যাপ চায় জামায়াত

নির্বাচন ও পূর্ববর্তী সংস্কার প্রক্রিয়া নিয়ে সুনির্দিষ্ট রোডম্যাপ চেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার রাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে দলটির আমির ডা. শফিকুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।

রাত সাড়ে ৯টার দিকে যমুনা রাষ্ট্রীয় অতিথি ভবনের সামনে জামায়াত আমির বলেন, “আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি, দুইটি বিষয় স্পষ্ট করা দরকার। প্রথমত, নির্বাচন কবে হবে—তা নিয়ে একটি পরিষ্কার সময়সীমা দরকার, যাতে জনগণ যেন কষ্ট না পায়। দ্বিতীয়ত, নির্বাচনের আগে সংস্কার ও বিচারের কিছু দৃশ্যমান অগ্রগতি জনগণের সামনে আসা প্রয়োজন।”

তিনি আরও বলেন, “সংস্কার ছাড়া যদি নির্বাচন হয়, তাহলে জনগণের প্রত্যাশা পূরণ হবে না। তবে সব সংস্কার এখনই সম্ভব নয়। মাত্র পাঁচটি সুনির্দিষ্ট বিষয়ে কাজ শুরু হয়েছে—এগুলোর নিষ্পত্তি সন্তোষজনকভাবে করা জরুরি।”

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে জামায়াত আমির বলেন, “গত কিছুদিন ধরে দেশে অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের এক বৈঠকে প্রধান উপদেষ্টা সরাসরি পদত্যাগের কথা না বললেও তার বক্তব্যে কিছুটা হতাশা ও বিরক্তি প্রকাশ পেয়েছিল। সেটিই দ্রুত ছড়িয়ে পড়ে সমাজে উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি করেছে।”

তিনি বলেন, “দেশটা আমাদের সবার। আমরা বিশ্বাস করি, দেশ ভালো থাকলে আমরা সবাই ভালো থাকব।”

জামায়াতের প্রতিনিধি দলে আমির ডা. শফিকুর রহমান ছাড়াও ছিলেন নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। দলটি রাত ৮টার দিকে যমুনায় প্রবেশ করে। এর আগে সন্ধ্যা সোয়া ৭টায় বিএনপির প্রতিনিধিদল বৈঠকে অংশ নেয়।

ভোরের আকাশ//হ.ন

শেয়ার করুন: