শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ধর্মের ভিত্তিতে রাজনীতিতে কোন বিভাজন নয়: সালাহউদ্দিন

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ৫:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, সব ধর্ম ও বর্ণের মানুষের অংশগ্রহণে একটি সমন্বিত রাজনৈতিক ধারা গড়তেই কাজ করছে বিএনপি। গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে জনগণের ভোটাধিকার পূর্ণ প্রতিষ্ঠাই তাদের লক্ষ্য। ধর্মের ভিত্তিতে রাজনীতিতে বিভাজনের পক্ষে নয় বিএনপি।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের জনগণ এখন নির্বাচনমুখী। সম্ভাব্য প্রার্থীরা মাঠে নেমে জনসংযোগ চালিয়ে যাচ্ছেন। এমন পরিস্থিতিতে যদি কোনো দল নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করে, তবে জনগণ তাদের চিহ্নিত করবে এবং রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করবে।

বিএনপির এই নেতা বলেন, দেশের গণতন্ত্রের অগ্রযাত্রাকে রুখে দিতে একটি চক্র সক্রিয় হয়ে উঠেছে, যা এখন দৃশ্যমান। দেশি ও বিদেশি—যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় প্রস্তুত রয়েছে জনগণ।

পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি প্রসঙ্গে বিএনপির এ নেতা বলেন, দেশের মানুষ এ ধরনের পদ্ধতির বিপক্ষে অবস্থান নিয়েছে। তারা প্রত্যক্ষ ও স্বচ্ছ নির্বাচনী ব্যবস্থাই চায়।

সালাহউদ্দিন বলেন, বিভাজনের রাজনীতি থেকে সরে এসে সব রাজনৈতিক দলকে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই। গণতন্ত্র ও জনঅধিকার প্রতিষ্ঠায় বিভক্তি নয়, সংহতিই হতে হবে আমাদের অঙ্গীকার।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশের মানুষ এখন নির্বাচনমুখী, ভোটকে যারা বাধাগ্রস্ত করতে চায়, জনগণ তাদের চিহ্নিত করবে।

ভোরের আকাশ/এসএইচ

সালাহউদ্দিন আহমদবিএনপি

শেয়ার করুন: