শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সন্ধ্যা থেকেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াত নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ১২:০২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সন্ধ্যা থেকেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াত নেতাকর্মীরা
সন্ধ্যা থেকেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াত নেতাকর্মীরা

শনিবার (১৯ জুলাই) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশ। সমাবেশ শুরু হওয়ার কথা দুপুর ২টায়, তবে তার আগেই—শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যা থেকে দেশজুড়ে থেকে আগত দলটির নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেছেন।

সন্ধ্যার পর থেকেই উদ্যানে ও এর আশপাশের এলাকায় ছিল তাদের দৃশ্যমান উপস্থিতি। অনেকেই আগেই পৌঁছে মাঠেই অবস্থান নেন এবং সেখানে মাগরিবের নামাজ আদায় করেন।

সরেজমিন ঘুরে দেখা গেছে—শাহবাগ, টিএসসি, দোয়েল চত্বর, কাকরাইল ও মৎস্য ভবনসহ আশপাশের এলাকায় ছোট ছোট দলে বিভক্ত হয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলের দিকে অগ্রসর হচ্ছেন। অনেকের হাতে ছিল দলীয় প্রতীক দাঁড়িপাল্লা, আর গায়ে সাদা গেঞ্জি—যাতে লেখা ছিল, ‘তারুণ্যের প্রথম ভোট, জামায়াতের পক্ষে হোক’ এবং ‘দাঁড়িপাল্লায় ভোট দিন’।

ঢাকার বাইরে থেকে আগত একদল কর্মী জানান, তারা যানজট এড়াতে ও সময় সাশ্রয়ের জন্য আগেভাগেই ঢাকায় চলে এসেছেন।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সমাবেশটি শান্তিপূর্ণভাবে ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

 

ভোরের আকাশ/হ.র

জামায়াত ইসলামীসোহরাওয়ার্দী উদ্যান

শেয়ার করুন: