শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিএনপি ছাড়লেন সাবেক এমপি মোস্তাফিজুর রহমান

বারিশাল ব্যুরো

প্রকাশ : ৭ মে ২০২৫, ৭:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিএনপি ছাড়লেন সাবেক এমপি মোস্তাফিজুর রহমান
বিএনপি ছাড়লেন সাবেক এমপি মোস্তাফিজুর রহমান

বিএনপি ছেড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিয়েছেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মোস্তাফিজুর রহমান । মঙ্গলবার (৬ মে) বিকেলে বরিশাল সদর উপজেলার চরমোনাই দরবারে দলটির কেন্দ্রীয় আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের হাতে হাত রেখে তিনি আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন।

ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক কে এম শরীয়াতুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

মোস্তাফিজুর রহমান ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে পটুয়াখালী-৪ আসন থেকে অল্প সময়ের জন্য সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি কলাপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও দুবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। নব্বইয়ের দশকে পটুয়াখালী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্বপালন করেন মোস্তাফিজুর। ইসলামী আন্দোলনে যোগদানের সময় মোস্তাফিজুর রহমানের সঙ্গে শতাধিক নেতা-কর্মীও উপস্থিত ছিলেন।

বিএনপি ছেড়ে ইসলামী আন্দোলনে যোগ দেওয়ার বিষয়ে জানতে মোস্তাফিজুর রহমানের মুঠোফোনে কল করা হলেও তিনি ধরেননি।

পটুয়াখালীর বিএনপি নেতাদের একটি সূত্র জানায়, মোস্তাফিজুর বিএনপির দলীয় রাজনীতিতে কোণঠাসা হয়ে পড়েছিলেন। এসব কারণে তিনি বিএনপি ছেড়ে ইসলামী আন্দোলনে যোগ দিতে পারেন বলে ধারণা করা হচ্ছিল। শেষ পর্যন্ত তাই হলো। মোস্তাফিজুর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হাতপাখা প্রতীক নিয়ে পটুয়াখালী-৪ আসন থেকে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

মোস্তাফিজুর রহমান বিএনপির রাজনীতি করে অনেক কিছু পেয়েছেন, দল তাঁকে অনেক কিছু দিয়েছে। এরপরও তাঁর দল ছেড়ে যাওয়াটা দুঃখজনক। তবে এতে এলাকায় বিএনপির রাজনীতিতে কোনো প্রভাব পড়বে না। বলে জানান পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান।  

ভোরের আকাশ/এসআই

শেয়ার করুন: