শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আরও ৩৬ ঘণ্টা আইসিইউতে পর্যবেক্ষণে নুরুল হক নুর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ১১:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
আরও ৩৬ ঘণ্টা আইসিইউতে পর্যবেক্ষণে নুরুল হক নুর
আরও ৩৬ ঘণ্টা আইসিইউতে পর্যবেক্ষণে নুরুল হক নুর

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে আরও ৩৬ ঘণ্টা নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা।

শনিবার (৩০ আগস্ট) রাত ৯টার দিকে গণঅধিকার পরিষদের উচ্চ পরিষদের সদস্য আবু হানিফ সাংবাদিকদের জানান, রাত ৮টার দিকে চিকিৎসকরা নুরুল হকের শারীরিক অবস্থা পর্যালোচনা করে জানিয়েছেন, তাকে অন্তত ৩৬ ঘণ্টা আইসিইউতে অবজারভেশনে রাখতে হবে। এরপর অবস্থা দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় নুরুল হক গুরুতর আহত হন। এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটায় তিনি এবং তার দলের আরও কয়েকজন নেতাকর্মী আহত হন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার শরীরে একাধিক আঘাত রয়েছে এবং নাকের হাড় ভেঙে গেছে।

ঘটনা নিয়ে দুই পক্ষের বক্তব্য ভিন্ন। গণঅধিকার পরিষদের দাবি, শান্তিপূর্ণ মিছিল নিয়ে যাওয়ার সময় জাপার নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালান। অপরদিকে জাপার অভিযোগ, গণঅধিকার পরিষদের নেতাকর্মীরাই তাদের অফিসের সামনে এসে হামলা চালায়।

এ বিষয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সংঘর্ষ শুরুর পর আইনশৃঙ্খলা বাহিনী উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানায়। কিন্তু নেতাকর্মীরা বারবার সেই আহ্বান উপেক্ষা করে সহিংসতা বাড়ায়, ইটপাটকেল নিক্ষেপ করে এবং স্থাপনায় আগুন দেওয়ার চেষ্টা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বলপ্রয়োগে বাধ্য হয় আইনশৃঙ্খলা বাহিনী।

ঘটনায় সেনাবাহিনীর পাঁচ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে আইএসপিআর।

ভোরের আকাশ//হ.র

আইসিইউনুরুল হক নুর

শেয়ার করুন: