শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফেরার অপেক্ষায় দেশ

মাজাহারুল ইসলাম

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ১১:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

মা-মাটি ডাকছে, তারেক রহমান আসছে, মা-মাটি ডাকছে, তারেক রহমান আসছে-দীর্ঘদিন ধরে বিএনপির প্রতিটি সভা-সেমিনারে নেতাকর্মীদের এমনই স্লোগানে মুখরিত। দীর্ঘ ১৮ বছর অপেক্ষার অবসান হচ্ছে চলতি মাসের ২৫ তারিখে। সবকিছু ঠিক থাকলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন বলে ঘোষণা দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের মহাসচিবের এই ঘোষনার পরপরই রাজধানী ঢাকাসহ সারাদেশের বিএনপি ও এর অঙ্গ সংগঠনসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উদ্দীপনা-উচ্ছাস পরিলক্ষিত হচ্ছে। দীর্ঘ প্রায় ১৮ বছর প্রবাসে থাকার পর যা দলটির নেতাকর্মীর মধ্যে ব্যাপক আলোড়ন ও আনন্দ সৃষ্টি করেছে। সমর্থকদের মধ্যে ব্যাপক উল্লাস সৃষ্টি হয়েছে বলেও দলটির একাধীক কর্মী-সমর্থক জানিয়েছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরার তারিখ নির্ধারণ হওয়ায় দোয়া মাহফিলের আয়োজন ও মিষ্টি বিতরন করেন দলটির নেতাকর্মীরা।

এ প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে গণতন্ত্রের টর্চ বেয়ারার’ অভিহিতি করে দলটির স্থায়ী কমিটর সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যার অপেক্ষায় বাংলাদেশ চেয়ে আছে, তিনি দেশে ফিরে আসছেন।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, গণতন্ত্রের টর্চ বেয়ারার তারেক রহমান ২৫ তারিখে বাংলাদেশে ইনশাল্লাহ ফিরে আসবেন... এটা আমাদের আনন্দের সংবাদ।
আমীর খসরু বলেন, বিএনপির দেশ গড়ার, আগামীর দেশ গড়ার যে প্রত্যায়, যে রূপরেখা, যে স্বপ্ন আমাদের নেতা তারেক রহমান নিয়েছেন সেটার অংশ হিসেবে আজকের এই দেশ গড়ার কর্মসূচি। আমরা সবাই বেশি আনন্দিত যে, বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় নেতা যার অপেক্ষায় বাংলাদেশ, যার আগমনে বাংলাদেশের রাজনীতিতে আগামী দিনে গণতন্ত্র, গণতান্ত্রিক অর্ডার ফিরে আনার যে সংগ্রাম বিগত বছরগুলোতে আমরা করেছি। যার নেতৃত্বে জাতিকে ঐক্যবদ্ধভাবে সেই আন্দোলনে আমরা সফল হয়েছি, সেই আন্দোলনের নায়ক, গণতন্ত্রের টর্চ বেয়ারার জনাব তারেক রহমান বাংলাদেশে ইনশাল্লাহ ফিরে আসবেন।

যখন বিএনপি বাংলাদেশের সংস্কৃতিতে, রাজনৈতিক সংস্কৃতিতে একটি নতুন স্বপ্ন দেখছে, বাংলাদেশের মানুষ বিগত ১৭ বছর নিপীড়ণ-নির্যাতন ভোগ করেছে-৫ অগাস্টের পরে বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন আসছে সেই পরিবর্তনকে মাথায় রেখে বিএনপি একটি স্থিতিশীল বাংলাদেশ গড়ার জন্যে, একটি শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার জন্য যে রাজনীতি তারেক রহমান ধারণ করেছেন। আমরা দেখতে পারছি তার বিপরীতে একটি রাজনীতি। সেটা হচ্ছে মবক্রেসির রাজনীতি, গায়ের জোরের রাজনীতি, অপরের প্রতি অসম্মান রেখে কথা বলার রাজনীতি, অন্যকে ছোট করার রাজনীতি। যেকোনো অজুহাতে অস্থিতিশীলতার রাজনীতি যেটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য কাম্য হতে পারে না।

এ ব্যাপারে বিএনপির নেতাকর্মীদের চোখ-কান খোলা রাখার’ আহ্বান জানিয়েছেন আমীর খসরু। তিনি বলেন, আমাদের নেতা ২৫ তারিখ আসছেন। সেই দিন থেকে বাংলাদেশের রাজনীতিতে গণতান্ত্রিক অঙ্গনে এক নতুন জোয়ার সৃষ্টি হবে ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে সেই দিনের জন্য, নির্বাচনের জন্য প্রস্তুত থাকতে হবে।

আমীর খসরু বলেন, আসন্ন নির্বাচন কেবল বিএনপির জয় নয়, এটি হবে ‘গণতন্ত্রের জয়’। বিএনপি গণতন্ত্রের টর্চবাহক-এই দায়িত্ব আমাদের পালন করতে হবে। তিনি বলেন, গণতন্ত্রের সুফল ও অর্থনৈতিক সুফল দেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে হবে। শুধু রাজনৈতিক গণতন্ত্র নয়, অর্থনীতিতেও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। ক্ষমতায় যাওয়ার প্রথম দিন থেকেই আমাদের কাজ শুরু হবে।

বিএনপির স্থায়ী কমিটির বলেন, উন্নয়নের নামে মেগা প্রকল্প নয়, বরং শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগই হবে বিএনপির অগ্রাধিকার। মানুষের মৌলিক চাহিদা পূরণ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেন আমীর খসরু গেল ১৭ বছর ধরে লন্ডনে পরিবার নিয়ে বসবাস করা তারেকের দেশে ফেরার খবর আসে শুক্রবার রাতে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে আসবেন। ২০০৭-০৮ সালের সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে খালেদা জিয়ার মত তার বড় ছেলে তারেক রহমানকেও গ্রেপ্তার করা হয়েছিল। মুক্তি পাওয়ার পর তিনি পরিবার নিয়ে লন্ডনে চলে যান, দেশে আর ফেরেননি।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে যেদিন জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজা দিয়ে কারাগারে পাঠানো হল, সেদিনই বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে তারেককে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। এরপর গত সাত বছর ধরে লন্ডন থেকে ভিডিও কলেই তিনি দল চালাচ্ছেন।

এদিকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটের চাহিদা হু হু করে বৃদ্ধি পেয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) লন্ডন সময় এগারটায় বিমানের ওয়েবসাইটে দেখা যায়, আগামী ২৪ ও ২৫ ডিসেম্বর ঢাকাগামী দুটি ফ্লাইটের সব শ্রেণির টিকিট বিক্রি হয়ে গেছে। বিমানের ফ্লাইটেই ২৪ তারিখ দেশের পথে রওনা হবার কথা তারেক রহমানের। এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বিমান অনুমোদিত টিকিট বি ক্রেতা লুৎফুর রহমান সায়াদ।

তিনি বলেন, ২৪ ডিসেম্বরের টিকিটের জন্য শুক্রবার দুপুর থেকে অনেকেই যোগাযোগ করেছেন। কিন্তু কোনো টিকিট নেই। একই তথ্য গতকাল শনিবার ভোররাতে জানিয়েছেন ব্লু স্টোন ট্রাভেলসের কর্নধার ফজলুল রুবেল। এখন অনেকে ২২ ও ২৩ ডিসেম্বর বিভিন্ন এয়ারলাইন্সে ট্রানজিট ফ্লাই টের টিকিট খুঁজছেন বলে জানা গেছে।

ভোরের আকাশ/এসএইচ

তারেক রহমান

শেয়ার করুন: