শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

১১ দলীয় জোটের নতুন কর্মসূচি

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ২:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

জামায়াতে ইসলামীসহ সমমনা ১১টি রাজনৈতিক দল নতুন কর্মসূচি ঘোষণা করেছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে প্রতিবাদ সমাবেশ করবে তারা।

রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১টার পর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন ১১ দলীয় ঐক্যের নেতারা। বৈঠকের পর এ কর্মসূচির কথা জানান জোটের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হামিদুর রহমান আযাদ বলেন, মোট ৩২টি আসন চিহ্নিত করা হয়েছে, যেখানে আমাদের ১১ দলীয় জোটের প্রার্থীদের হারিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকা-১৩ আসনে মাওলানা মামুনুল হক, খুলনায় জামায়াতের সেক্রেটারি মিয়া গোলাম পারওয়ার ও ঢাকা-৮ আসনে নাসীরুদ্দীন পাটওয়ারীকে হারিয়ে দেওয়া হয়েছে।

তিনি অভিযোগ করে বলেন, নির্বাচনের দিন বিভিন্ন অভিযোগের বিষয়ে জানানো হলেও নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নেয়নি। কিছু কিছু কেন্দ্রে অস্বাভাবিক কার্যক্রম চোখে পড়েছে। আবার ভোট গণনাসহ নানা ধরনের ত্রুটিপূর্ণ ঘটনা ঘটেছে।

বিগত সরকারের আমলের মতো প্রহসনের নির্বাচন দেশে অনুষ্ঠিত হয়নি বলেও জানান তিনি।

 

 ভোরের আকাশ/আ.র

১১ দলীয় জোট

শেয়ার করুন: