শিরোনাম
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছেহাসিনার আমলের গুম-খুনের অপরাধী খুঁজে গ্রেপ্তার করা হবে : চিফ প্রসিকিউটরমহাকাশ স্টেশনে পাকিস্তানের প্রথম নভোচারী জিশান আলীঅস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন ডা. শফিকুর রহমানমার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁসডিসেম্বর থেকে কার্যকর হবে নতুন মজুরি কাঠামো : বোর্ড চেয়ারম্যানডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৪৯৭ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েনপ্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছেহাসিনার আমলের গুম-খুনের অপরাধী খুঁজে গ্রেপ্তার করা হবে : চিফ প্রসিকিউটরমহাকাশ স্টেশনে পাকিস্তানের প্রথম নভোচারী জিশান আলীঅস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন ডা. শফিকুর রহমানমার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁসডিসেম্বর থেকে কার্যকর হবে নতুন মজুরি কাঠামো : বোর্ড চেয়ারম্যানডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৪৯৭ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকা বার নির্বাচন

বিএনপি সমর্থিত নীল প্যানেল বিপুল ভোটে জয়ী

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২ মে ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে কার্যকরী কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ ২৩টি পদের সব কটিতেই বিএনপি সমর্থিত নীল প্যানেলের প্রার্থীরা জয়ী হয়েছেন। জামায়াত ও এনসিপি সমর্থিত সবুজ প্যানেল একটি পদেও জয় পায়নি। স্বতন্ত্র প্রার্থীরাও কোনো পদে বিজয়ী হননি।

শুক্রবার (১ মে) দিবাগত রাত ১২টার দিকে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. বোরহান উদ্দীন ফল ঘোষণা করেন। সভাপতি পদে আনোয়ার জাহিদ ভূইয়া ও সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আবুল কালাম খান নির্বাচিত হয়েছেন। তারা জামায়াত এনসিপি সমর্থিত প্রার্থী এসএম কামালউদ্দীন ও আবু বাক্কার সিদ্দিককে পরাজিত করেন।

অন্যান্য পদের বিজয়ীরা হলেন, সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম চৌধুরী, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, ট্রেজারার মোহাম্মদ আনিসুজ্জামান (আনিস), সিনিয়র সহ-সম্পাদক মো. ইলতুতমিশ সওদাগর (অ্যানি), সহ-সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান জুয়েল, লাইব্রেরি সম্পাদক খন্দকার মাকসুদুল হাসান (সবুজ), সাংস্কৃতিক সম্পাদক  মারজিয়া হীরা, অফিস সেক্রেটারি মো. আবজাল হোসেন মৃধা, ক্রীড়া সম্পাদক সোহেল খান, সমাজকল্যাণ সম্পাদক এএসএম ফিরোজ এবং তথ্য ও যোগাযোগ সম্পাদক শফিকুল ইসলাম (শফিক)।

১০টি সদস্য পদের বিজয়ীরা হলেন- ফারজানা ইয়াসমিন, মোহাম্মদ নজরুল ইসলাম মামুন, মোহাম্মদ আদনান রহমান, সৈয়দ সারোয়ার আলম নিশান, মামুন মিয়া, মোহাম্মদ নিজাম উদ্দিন, মোহাম্মদ সানাউল, মুজাহিদুল ইসলাম সায়েম, এইচএম রেজাউল সাঈদ ও শওকত হোসেন।

ভোরের আকাশ/আ.র

ঢাকা বার নির্বাচন

শেয়ার করুন: