শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

প্রধান উপদেষ্টার কাছে পাঁচটি দাবি তুলেছে এনসিপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৫ মে ২০২৫, ৯:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
প্রধান উপদেষ্টার কাছে পাঁচটি দাবি তুলেছে এনসিপি
প্রধান উপদেষ্টার কাছে পাঁচটি দাবি তুলেছে এনসিপি

নির্বাচন, সংস্কার ও বিচার সংক্রান্ত পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে উপস্থাপন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শনিবার রাতে যমুনা রাষ্ট্রীয় অতিথি ভবনে অনুষ্ঠিত বৈঠক শেষে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, “আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিসংবলিত জুলাই ঘোষণাপত্র সরকারের পক্ষ থেকে ৩০ দিনের মধ্যে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়সীমার মধ্যে তা প্রকাশের দাবি জানিয়েছি। জুলাই মাসেই এটি আসতে পারে বলে আশ্বাস দেওয়া হয়েছে।”

তিনি জানান, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পুনর্বাসন ও ক্ষতিপূরণ প্রদানে সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়ন খুব ধীরগতিতে চলছে। অনেকে এখনো সঞ্চয়পত্র বা ভাতা পাননি। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

নাহিদ বলেন, “শেখ হাসিনার আমলে অনুষ্ঠিত সব নির্বাচন অবৈধ ঘোষণা এবং বর্তমান নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানিয়েছি। সেই সঙ্গে একটি নতুন কমিশনের অধীনে স্থানীয় সরকার নির্বাচন দ্রুত আয়োজনের প্রস্তাবও দিয়েছি।”

তিনি আরও বলেন, “জুলাই গণহত্যার বিচার, সংস্কার, জুলাই সনদ এবং গণপরিষদ ও আইনসভা নির্বাচনের সমন্বয়ে একটি সুস্পষ্ট রোডম্যাপ চেয়েছি।”

ছাত্র উপদেষ্টাদের প্রসঙ্গে এনসিপির অবস্থান পরিষ্কার করে তিনি বলেন, “তারা গণঅভ্যুত্থানের প্রতিনিধি, রাজনৈতিক দলের নয়। তাঁদের পদত্যাগের দাবিকে আমরা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মনে করি এবং এর নিন্দা জানাই।”

এর আগে একইদিন সন্ধ্যায় জামায়াতে ইসলামী ও বিএনপির সঙ্গেও পৃথক বৈঠক করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। জামায়াতের প্রতিনিধি দলে ছিলেন দলের আমির ডা. শফিকুর রহমান এবং নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

বৈঠক শেষে জামায়াত আমির বলেন, “মানুষ গত ১৫ বছরে তিনটি নির্বাচনে ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। এবার তারা নিজেরাই সেই অধিকার প্রয়োগ করতে চায়। নির্বাচনের রোডম্যাপ ও সংস্কার ঘোষণা হলে পরিস্থিতি স্বাভাবিক হবে।”

তিনি আরও বলেন, জামায়াত কারও পদত্যাগ দাবি করেনি। প্রয়োজন হলে সে বিষয়ে যথাসময়ে জানানো হবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার আলোচনার মাধ্যমেই চলমান অস্থিরতা কাটিয়ে ওঠা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এর আগে বিএনপির প্রতিনিধি দলও প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে নিজ নিজ মতামত তুলে ধরে।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: