শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিএনপি ক্ষমতায় এলে ‘উইমেন সাপোর্ট সেল’ গঠনের ঘোষণা জুবাইদা রহমানের

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৯ ফেব্রুয়ারি ২০২৬, ১:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিএনপি ক্ষমতায় এলে নারীদের শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিতে দেশজুড়ে ‘উইমেন সাপোর্ট সেল’ গঠন করা হবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।

তিনি বলেন, নারীদের সমস্যাগুলো সরাসরি চিহ্নিত করে রাষ্ট্রীয়ভাবে সহায়তা দেওয়াই হবে এ সেলের মূল লক্ষ্য।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর গুলশান লেক পার্কে গুলশান, বনানী ও বারিধারা সোসাইটির নারী প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

ডা. জুবাইদা রহমান বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে প্রতিটি উপজেলায় নিরাপদ মাতৃত্ব ও প্রসূতি সেবা নিশ্চিত করতে আলাদা স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করা হবে।

এতে মা ও নবজাতকের মৃত্যু ঝুঁকি কমবে এবং প্রান্তিক নারীরাও স্বাস্থ্যসেবার আওতায় আসবেন। তিনি বলেন, নারীদের শিক্ষায় পিছিয়ে পড়া ও বাল্যবিয়ে এখনো বড় চ্যালেঞ্জ।

এসব সমস্যা মোকাবিলায় শিক্ষা বিস্তার, সচেতনতা বৃদ্ধি এবং আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা হবে। মেয়েদের উচ্চশিক্ষা ও আত্মনির্ভরশীলতা বাড়াতে বিশেষ কর্মসূচি নেওয়ার কথাও জানান তিনি।

কর্মজীবী নারীদের অধিকার প্রসঙ্গে ডা. জুবাইদা রহমান বলেন, বিএনপি ক্ষমতায় এলে ছয় মাসের পূর্ণ বেতনসহ মাতৃত্বকালীন ছুটি নিশ্চিত করা হবে।

পাশাপাশি পরিবারে প্রবীণ বাবা-মায়ের দায়িত্ব নিশ্চিত করতে ‘প্যারেন্টস মেইনটেন্যান্স অ্যাক্ট’ কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হবে।

মতবিনিময় সভায় নগর জীবনে নারীদের নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, নাগরিক সুবিধা ও সামাজিক মর্যাদা নিয়ে আলোচনা হয়।

অংশগ্রহণকারী নারী প্রতিনিধিরা তাদের দৈনন্দিন অভিজ্ঞতা, সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।

সভায় ডা. জুবাইদা রহমান নারীদের রাজনৈতিক অংশগ্রহণ, নেতৃত্ব এবং সমাজে নারীর ভূমিকা আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার কথা বলেন।

অনুষ্ঠান শেষে আয়োজকেরা জানান, নগরের বিভিন্ন শ্রেণি-পেশার নারীদের সঙ্গে ধারাবাহিকভাবে মতবিনিময়ের মাধ্যমে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ করা হবে।

ভোরের আকাশ/নি. ব

ডা. জুবাইদা রহমান

শেয়ার করুন: