শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কত তাড়াতাড়ি নির্বাচন, জানতে চেয়েছে রাশিয়া

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৫ মে ২০২৫, ৬:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কত তাড়াতাড়ি নির্বাচন, জানতে চেয়েছে রাশিয়া
কত তাড়াতাড়ি নির্বাচন, জানতে চেয়েছে রাশিয়া

বাংলাদেশে কত তাড়াতাড়ি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, তা রাশিয়া জানতে চেয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। 

রোববার (৪ মে) সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিভিচ খোজিনের সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা জানান তিনি। 

এদিন বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের জন্য বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এসেছিলেন রুশ রাষ্ট্রদূত। বৈঠকে আমীর খসরু মাহমুদ চৌধুরী ছাড়াও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। 

ঘণ্টাব্যাপী এ বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আমীর খসরু বলেন, দুই দেশের মধ্যে  দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন, ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। 

তিনি আরও বলেন, কত তাড়াতাড়ি জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে, সে সম্পর্কেও জানতে চেয়েছেন রুশ রাষ্ট্রদূত। 

বৈঠকে রাশিয়া-বাংলাদেশের জ্বালানি খাতেও সহযোগিতার বিষয় উঠে এসেছে উল্লেখ করে আমীর খসরু বলেন, রাশিয়া একটি এনার্জি রিচ কান্ট্রি। এছাড়া  এ খাতে দুই দেশের মধ্যে কী ধরনের সহযোগিতা হতে পারে, তা নিয়ে কথা হয়েছে। 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, সাংস্কৃতিক ক্ষেত্রে ঐতিহাসিকভাবে রাশিয়া অনেক সমৃদ্ধ। বাংলাদেশের সঙ্গে সেই সম্পর্ক কীভাবে আরও জোরদার করা যায়, সে বিষয়ও কথা হয়েছে। 

ভোরের আকাশ/আমর

শেয়ার করুন: