শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

‘জাতীয়তাবাদী ত্যাগী ঐক্য পরিষদ’ আত্মপ্রকাশ

মাজাহারুল ইসলাম

প্রকাশ : ৬ সেপ্টেম্বর ২০২৬, ৭:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আদর্শের প্রতি শ্রদ্ধাশীল দীর্ঘদিনের ত্যাগী কিন্তু বর্তমানে বঞ্চিত ও অবহেলিত নেতাকর্মীদের নিয়ে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ত্যাগী ঐক্য পরিষদ’ নামে নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। সংগঠনটির ৫১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

শনিবার রাজধানীতে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে নতুন কমিটি গঠনের ঘোষণা করা হয়।

প্রতিষ্ঠাতা সদস্যদের সম্মতিতে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিতে আনম উল্লাহ সানিকে আহ্বায়ক এবং আহমদ হোসেন গোরামিয়াকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী হোসেনকে যুগ্ম আহ্বায়ক এবং জিল্লুর রহমানকে সদস্য সচিব করা হয়েছে।

এছাড়াও ওহিদুল ইসলাম সানা, মোহাম্মদ জাকের খান, কামরুল জামান আপেল ও মনোয়ার হোসেন সিদ্দিকী এস এম জামাল হোসেন, ইব্রাহিম খলিল মৃধা, মো. মোরাদ হোসেন, ডা. সৈয়দ মোহাম্মদ মহিউদ্দীন, মো. তানভীর সরকার, মো. ফারুক হোসেন ফিরোজ, মো. নজরুল ইসলাম, রাহিয়া বেগম, মো. রেজাউল করিম রেজা, মো. মশদুল ইসলাম ও মো. আনোয়ার হোসেন যুগ্ম আহবায়ক পদে রয়েছেন।

আরও পড়ুন

ঢাকার যানজট কমাতে ৪ টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত

সংগঠনের ঘোষণাপত্রে বলা হয়েছে, বিএনপির আদর্শ ও দলীয় গঠনতন্ত্রের প্রতি আস্থাশীল এবং দীর্ঘদিন ধরে জেল-জুলুম, হামলা-মামলা, নির্যাতনের শিকার নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যেই  সংগঠনটি সৃষ্টি করা হয়েছে।

কমিটি গঠনের অনুমোদনের পর সংগঠনটি নেতারা বলেন, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে তারা নানাভাবে অগ্রণী ভূমিকা পালন করলেও এখন তাদেরকে যথাযথ মূল্যায়ন করা হচ্ছে না। বিষয়টি কোনোভাবেই কাম্য নয় বলেও মন্তব্য করেন তারা। 

ভোরের আকাশ/এনএস

শেয়ার করুন: