শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ডাঃ আসাদের উপরে হামলার ঘটনায় সাবেক জাতীয়তাবাদী মেডিকেল ও ডেন্টাল ছাত্রদলের প্রতিবাদ

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ৮:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডাঃ আসাদুর রহমানের ওপরে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাবেক জাতীয়তাবাদী মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের  নেতৃবৃন্দ। গত ১৭ আগষ্ট রাতে রাজধানীর শান্তিনগর এলাকায় চেম্বার শেষে বাসায় ফেরার পথে একদল সন্ত্রাসী সিএনজি চালিত অটোরিকশা গতিরোধ করে  হামলা চালায়। এতে তিনি গুরুত্বর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নেতৃবৃন্দ বলেন, একজন চিকিৎসক যিনি প্রতিদিন জীবন রক্ষায় নিজেকে নিয়োজিত রাখেন,তাঁর ওপরে এ ধরনের নৃশংস হামলা শধু একজন ব্যাক্তির ওপরে নয় এটি সমস্ত চিকিৎসক সমাজ ও স্বাস্থ্যব্যাবস্থার ওপর আঘাত। আমরা অত্যান্ত দুঃখের সাথে বলতে চাই যে চিকিৎসক মানুষের জীবন বাঁচাতে নিজের নিরাপত্তার কথা ভুলে কাজ করেন, সেই চিকিৎসক কর্মস্থল কিংবা নিজ বাসায় ফেরার পথে নিরাপদে না থাকেন, তাহলে চিকিৎসক কি ভাবে সঠিক চিকিৎসা প্রদান করবেন ?

আরও পড়ুন

ফেনীতে সিভিল সোসাইটির প্রতিনিধিদের সাথে মতবিনিময়

চিকিৎসার নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সংবিধানিক ও নৈতিক দায়িত্ব। একজন চিকিৎসকের উপরে হামলা কোন ভাবেই গ্রহনযোগ্য নয়। আইন নিজেদের হাতে তুলে নিয়ে হামলা চালানোর কোনো অধিকার কারো নেই।

আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহবান জানাচ্ছি ঘটনাটি নিরপেক্ষ ও দ্রুত তদন্ত করে হামলার সঙ্গে জড়িত ব্যাক্তিদের প্রত্যেকের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

ভোরের আকাশ/এনএস

হামলাডাঃ আসাদসাবেক জাতীয়তাবাদী মেডিকেল ও ডেন্টাল ছাত্রদল

শেয়ার করুন: