শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠক নিয়ে হাসনাতের পোস্ট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৩ জুন ২০২৫, ১১:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠক নিয়ে হাসনাতের পোস্ট
প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠক নিয়ে হাসনাতের পোস্ট

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যকার বৈঠককে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে মত প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

শুক্রবার (১৩ জুন) রাত ১০টায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “অন্তর্বর্তী সরকারের প্রধান ও বিএনপি নেতার মধ্যে এই বৈঠককে আমরা উৎসাহব্যঞ্জক হিসেবেই দেখি। জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের গঠনমূলক সংলাপ গুরুত্বপূর্ণ।”

তবে এ প্রসঙ্গে হতাশাও প্রকাশ করেন তিনি। তার ভাষায়, “যেভাবে এই বৈঠকে নির্বাচনের সম্ভাব্য মাস ও তারিখ আলোচনায় গুরুত্ব পেয়েছে, সেই তুলনায় বিচার ও কাঠামোগত সংস্কারের প্রশ্নটি প্রায় উপেক্ষিত থেকেছে। অথচ এই অন্তর্বর্তী সরকার কেবল একটি নির্বাচনের আয়োজনের জন্য নয়— এটি একটি গণঅভ্যুত্থান থেকে উদ্ভূত, জনগণের আত্মত্যাগ ও প্রত্যাশার ভিত্তিতে গঠিত।”

হাসনাতের মতে, জুলাই মাসের মধ্যে “জুলাই ঘোষণাপত্র” ও “জুলাই সনদ” প্রকাশ এবং মৌলিক সংস্কার ও বিচার প্রক্রিয়ার অগ্রগতি নিশ্চিত করাই হবে নির্বাচনের বাস্তব ভিত্তি। তার ভাষায়, “জুলাই সনদের আগে নির্বাচনের সময়সূচি নিয়ে আলোচনা করা হলে তা এই সরকারের মূল দায়িত্ব থেকে সরে আসার শামিল।”

তিনি আরও মন্তব্য করেন, “এখনই স্থানীয় পর্যায়ে চাঁদাবাজি, প্রভাব খাটানো, ক্ষমতার অপব্যবহারসহ নানা অপসংস্কৃতি দৃশ্যমান হচ্ছে। তাই নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে হলে একটি সমতাভিত্তিক পরিবেশ (লেভেল প্লেয়িং ফিল্ড) তৈরি করাই এখন বড় চ্যালেঞ্জ।”

পোস্টের শেষ অংশে তিনি বলেন, “নির্বাচন ফেব্রুয়ারি বা এপ্রিল— তার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, নির্বাচনের আগে সংস্কার, বিচার ও সনদের বাস্তব অগ্রগতি কতটুকু হচ্ছে।”

 

ভোরের আকাশ/হ.র

হাসনাত আবদুল্লাহ

শেয়ার করুন: