শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রূপনগরে পানির পাম্প উদ্বোধন

জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করাই আমাদের দায়িত্ব: আমিনুল হক

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ১ সেপ্টেম্বর ২০২৫, ৪:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেছেন, জনগণের মৌলিক সমস্যা সমাধান না হলে উন্নয়নের বড় বড় দাবি অর্থহীন। পানির মতো একটি মৌলিক অধিকার থেকে মানুষকে বঞ্চিত করা যাবে না। এ ধরনের সংকট নিরসনে সবসময় পাশে থাকব।

রোববার (৩১ আগস্ট) রাজধানীর রূপনগর ইষ্টার্ন হাউসিং জি ব্লক (ঢাকা ওয়াসা মডস জোন-৪) এলাকায় ১১ নম্বর পানির পাম্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আমিনুল হক বলেন, রূপনগরের ইস্টার্ন হাউজিং ও আশপাশের এলাকার মানুষ দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানির অভাবে দুর্ভোগ পোহাচ্ছিলেন। নতুন এই পাম্প চালুর মাধ্যমে সেই সংকট দূর হবে। মানুষের কল্যাণে কাজ করাই আমাদের রাজনীতির প্রধান লক্ষ্য।

তিনি আরও বলেন, আমাদের তরুণ প্রজন্মকে একটি সুন্দর ভবিষ্যৎ দিতে হলে শুধু শিক্ষা ও খেলাধুলার সুযোগই নয়, সুপেয় পানি ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করাও জরুরি। বিএনপি সবসময় মানুষের পাশে থেকেছে, ভবিষ্যতেও থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত এলাকাবাসী জানান, এ উদ্যোগের ফলে বহু পরিবারের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে। তারা আমিনুল হককে এ জনকল্যাণমূলক পদক্ষেপের জন্য ধন্যবাদ জানান।

এ সময় সিটি ক্লাবের সাধারণ সম্পাদক মঈনুল হক মঈন, ঢাকা মহানগর উত্তর রূপনগর থানা বিএনপি সিনিয়র সদস্য এম আশরাফুল ইসলাম, যুগ্ম আহবায়ক নাসির উদ্দীন রাজু, পল্লবী দ্বিতীয় পর্ব বাড়ী মালিক সমিতির সভাপতি আমিনুল বাহার প্রমুখ উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/এসএইচ

পানির পাম্পরূপনগরআমিনুল হকউদ্বোধনবিএনপি

শেয়ার করুন: