বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন ডা. ফরহাদ হালিম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে নতুন সদস্য হলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।
শনিবার (১৫ আগস্ট) তিনিসহ নতুন করে চার নেতাকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে কমিটিতে।
বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন— এ্যাড. রুহুল কবির রিজভী, আহমেদ আমান উল্লাহ আমান ও ইসমাইল জবিউল্লাহ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি’র পক্ষ থেকে জানানো হয়েছে, দলের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী চারজনকে বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটিতে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
বিএনপি আশা প্রকাশ করে যে, উল্লিখিত নেতৃবৃন্দ তাদের মেধা ও বিচক্ষণতার দ্বারাা সুচিন্তিত পরামর্শের মাধ্যমে সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে দল ও জনগণের পক্ষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অবদান রাখবেন।
ভোরের আকাশ/জেআ