শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

৭ প্যানেল রাজনৈতিক দলের, ২টি স্বতন্ত্র

প্রতিশ্রুতির ফুলঝুরি ডাকসু প্রার্থীদের

শহীদুল ইসলাম

প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ২:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩৭ হাজার শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্রাণের ডাকসু নিয়ে চলছে প্রার্থীদের প্রতিশ্রুতির ফুলঝুরি। এর মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, ডাকসু নিয়ে নিরাপত্তার শঙ্কাও কোনো কোনো প্রার্থী তুলছেন। সবকিছু ছাপিয়ে শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসন একটি সুষ্ঠু নির্বাচনের দিকে এগোচ্ছে। এ বছার ডাকসুতে দশটি প্যানেলের নাম জানা গেছে। এর মধ্যে রাজনৈতিক প্যানেল ৭টি এবং স্বতন্ত্র তিনটি।

গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে। এর সঙ্গে নির্বাচন পর্যন্ত ক্যাম্পাসে কী কী কাজ করতে পারবেন না প্রার্থী, তা জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশনার।

ডাকসু ও হল সংসদ নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনে অংশগ্রহণকারী কোনো প্রার্থী/পক্ষ আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত স্বপ্রণোদিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক কোনো ধরনের সেবামূলক কাজে অংশ নিতে পারবেন না, কোনো ধরনের উপঢৌকন বিলি-বণ্টন করতে পারবেন না, এমনকি আপ্যায়ন করানো, অর্থ সহযোগিতা করা কিংবা অনুরূপ কোনো কার্যক্রমে যুক্ত হতে পারবেন না।

এ ধরনের কার্যক্রম সুস্পষ্টভাবে আচরণবিধি লঙ্ঘন বলে বিবেচিত হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। কোনো প্রার্থী কিংবা তার পক্ষে কেউ আচরণবিধি লঙ্ঘন করলে সর্বোচ্চ ২০ হাজার টাকা জরিমানা, প্রার্থিতা বাতিল; এমনকি বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের শাস্তিও পেতে পারেন।

নির্বাচনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৫ আগস্ট দুপুর একটা পর্যন্ত। আর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ২৬ আগস্ট বিকাল ৪টায়। ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ৯ সেপ্টেম্বর।

এর আগে, বুধবার এক সংবাদ সম্মেলনে চিফ রিটার্নিং কর্মকর্তা বলেন, ডাকসুর ২৮টি পদের বিপরীতে ৬৫৮টি মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন শিক্ষার্থীরা। এর মধ্যে ৫০৯টি মনোনয়নপত্র জমা পড়েছে। ১৪৯টি মনোনয়নপত্র জমা পড়েনি। অন্যদিকে, হল সংসদ নির্বাচনের জন্য ১৮টি হলে মোট ১ হাজার ১০৯টি মনোনয়নপত্র জমা পড়েছে। বিক্রি হয়েছিলো ১ হাজার ৪২৭টি মনোনয়নপত্র। জমা হয়নি ৩১৮টি মনোনয়নপত্র।

এদিকে গতকাল উমামা ফাতেমার নেতৃতে ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’, পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়েছে। বিকেল সোয়া ৪টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এই প্যানেলের বাকি প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। এই প্যানেল থেকে উমামা ফাতেমা ডাকসুর ভিপি পদের জন্য লড়বেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। জিএস পদে মনোনয়ন দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি আল-সাদী ভূঁইয়াকে। তিনি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে মনোনয়ন পেয়েছেন জাহিদ আহমেদ।

এছাড়া মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক পদে নূমান আহমাদ চৌধুরী; বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মমিনুল ইসলাম (বিধান); আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক নাফিজ বাশার আলিফ; কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক সুর্মী চাকমা; সাহিত্য ও সাংস্কৃতিক-বিষয়ক সম্পাদক অনিদ হাসান; গবেষণা ও প্রকাশনা সম্পাদক সিয়াম ফেরদৌস ইমন; ক্রীড়া সম্পাদক মো. সাদিকুজ্জামান সরকার; ছাত্র পরিবহন সম্পাদক মো. রাফিজ খান; সমাজসেবা সম্পাদক তানভীর সামাদ; ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা; স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে ইসরাত জাহান নিঝুম এবং মানবাধিকার ও আইনবিষয়ক সম্পাদক পদে নুসরাত জাহান নিসুকে মনোনয়ন দেওয়া হয়েছে।

এছাড়া স্বতন্ত্র এই প্যানেল থেকে ডাকসুর সদস্যপদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন নওরীন সুলতানা তমা, আবিদ আব্দুলাহ, ববি বিশ্বাস, মো. শাকিল, মো. হাসান জুবায়ের (তুফান), আব্দুল্লাহ আল মুবিন (রিফাত), অর্ক বড়ুয়া, আবির হাসান, নেওয়াজ শরীফ আরমান, মো. মুকতারুল ইসলাম (রিদয়), হাসিবুর রহমান, রাফিউল হক রাফি, মো. সজিব হোসেন ও সাদেকুর রহমান সানি।

এদিকে ডাকসুর দাবিতে দীর্ঘদিন আন্দোলন করা ছাত্র অধিকার পরিষদের ‘ডাকসু ফর চেঞ্জ’ প্যানেলের ভিপি প্রার্থী ছাত্র অধিকার পরিষদের সভাপতি ইয়ামিন মোল্লা ডাকসুতে অনিয়ম নিয়ে মধুর ক্যান্টিনে এক জরুরি সংবাদ সম্মেলন করেছেন।

তিনি বলেন, আমরা দেখছি ডাকসুতে ভোটার সংখ্যা প্রায় চল্লিশ হাজার এবং প্রতি উনিশ জনে একজন করে প্রার্থী। কেন্দ্রে ২৮টি পদের বিপরীতে একাধিক প্রার্থীও রয়েছে। তাই ভোটারদের পক্ষে সবার নাম মনে রাখা সম্ভব নয়। তাই প্রার্থীর নাম ও ব্যালট নম্বরের পাশাপাশি হালনাগাদকৃত ছবি প্রকাশ করতে হবে। যদি কোনো নারীপ্রার্থী ছবি প্রকাশ করতে না চান তাহলে তারা যেভাবে চান সেভাবেই প্রকাশ করতে হবে। গতকাল আমরা চিফ রিটার্নিং কর্মকর্তার সঙ্গে এই ব্যাপারে কথা বলেছি। আজকে আমরা লিখিতভাবে দাবি জানাবো।

ছাত্রলীগের সাবেক নেতা মনোনয়নপত্র সংগ্রহ করেছে উল্লেখ করে তিনি বলেন, আমরা দেখেছি। যদি কেউ কোন ফৌজদারি অপরাধ করে তাহলে কী সেটা মাফ হয় যায়? ২০১৯ সালে এসএম হলে ফরিদ নামের এক শিক্ষার্থীকে রক্তাক্ত করা হয়, ডাকসুর ভিপি নুরুল হক নুর ও সমাজ সেবা সম্পাদক আখতার হোসেনেরসহ সেখানে আমি নিজেও গিয়েছিলাম। আমাদের উপরে ছাত্রলীগ হামলা করে, বেনজীর নামের এক নারীশিক্ষার্থীকে লাথি দিয়েও আহত করা হয়, যেগুলো ডকুমেন্টস পত্র-পত্রিকায় ও মিডিয়াতে আছে। কিন্তু নির্বাচন কমিশন বলে তার বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায় নি। ত্রিমুখী সংঘর্ষ বাঁধিয়ে ডাকসু নির্বাচন বন্ধের পায়তারা চলছে। তারা তিনটি হল নিয়ে একটি ভোটকেন্দ্র দিয়ে সূক্ষ্মভাবে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে।

ইয়ামিন মোল্লা বলেন, অনেক লড়াই সংগ্রাম করে আমরন অনশন করে জীবনের ঝুঁকি নিয়ে ডাকসু নির্বাচনকে এই পর্র্যন্ত এনেছি। আপনারা নির্বাচন বানচাল করবেন আমরা শিক্ষার্থীরা তা হতে দেব না। আমরা আন স্টুডেন্ট, অন বেড, অন টেবিল চাই, শিক্ষার্থীদের পার্টটাইম জব অথবা আউটসোসিং এর মাধ্যমে ইনকামের ব্যবস্থা করতে হবে। যদি নির্বাচন কমিশন ছবি যুক্ত না করে এবং ছাত্রলীগের নেতার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা না হয় তাহলে আমরা শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন করবো। অন্যদিকে ছাত্রদল মনোনিত ডাকসু প্রার্থী ঢাবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবিদুল ইসলাম খান আবিদের নাম ঘোষণার পর তিনি গতকাল মধুর ক্যান্টিনে আবেগঘন বক্তব্য দিয়েছেন।

তিনি সংবাদ সম্মেলনে বলেন, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলার পাদদেশে দাঁড়িয়ে জীবনের সব সম্ভাবনাকে উপেক্ষা করে রাষ্ট্রের তরে নিজেকে বিলিয়ে দিতে যে অনুভূতি, সেই অনুভূতির নাম বাংলাদেশ জাতিয়তাবাদী ছাত্রদল। এই পথকে বেছে নিতে গিয়ে এক বছর আমার পরিবারের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। সামাজিক, অর্থনৈতিক পারিবারিকসহ সমস্ত জীবনটাই আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছিল। কিন্তু আপস করিনি। একটাই মনবল ছিল, একদিন আমরা জিতব।

পরিপূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয় রূপান্তরে বেশি ফোকাস থাকবে ছাত্রদলের প্যানেলের উল্লেখ করে আবিদ বলেন, ক্যাম্পাসের বেশির ভাগ শিক্ষার্থী মধ্যবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে আসে। তারা বাহিরের হোস্টেল বা মেসে থাকলে প্রচুর পরিমাণে খরচ হয়। ফলে তাদের অনেক পরিবার আর্থিকভাবে সমর্থন দিতে পারে না। ফলে এসব শিক্ষার্থী ৪-৫টি টিউশন করে চলতে হয়। সারাদিন শুধু টিউশনের পেছনে সময় দিয়ে বেড়ায় শুধু বেঁচে থাকার জন্য। ফলে একাডেমিক পড়াশোনার জন্য সঠিকভাবে সময় দিতে পারে না। যার কারণে তার ফলাফল ৩.৫০ (সিজিপিএ) এর নিচে নেমে যায়।

ডাকসুর গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে মনোনয়ন ফরম জমা দিলেন জুলাই আন্দোলনে আহত তন্বি। গতকাল নবাব নওয়াব আলী সিনেট ভবনের তৃতীয় তলায় অবস্থিত চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন তিনি। পরবর্তিতে তন্বী ইশতেহার ঘোষণা করবেন বলে জানান। এর কয়েক দিন আগে মনোনয়ন ফরম কিনেছিলেন তিনি।

গত বছর ১৫ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিজ ক্যাম্পাসে ছাত্রলীগের হামলার শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী সানজিদা আহমেদ তন্বি।

এর আগে তন্বির সম্মানে ওই পদে কোনো প্রার্থী দেয়নি ছাত্রদল এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে গড়ে ওঠা গণতান্ত্রিক ছাত্রসংসদসহ ছয়টি প্যানেল। অন্য তিনটি প্যানেল হলো- ছাত্র অধিকার পরিষদের ‘ডাকসু ফর চেঞ্জ’, বাম ছাত্র সংগঠনগুলোর প্যানেল ‘প্রতিরোধ পর্ষদ’, জামালুদ্দীন মুহাম্মাদ খালিদ ও মাহিন সরকারের নেতৃত্বাধীন ‘সমন্বিত শিক্ষার্থী সংসদ’, তিন বাম ছাত্রসংগঠনের প্যানেল ‘অপরাজেয় ৭১-অদম্য ২৪’ ও ইসলামী ছাত্র আন্দোলন।

মঙ্গলবার মনোয়নপত্র জমা শেষে তন্বি বলেন, গবেষণায় শিক্ষার্থীদের জন্য ফান্ডিং নিশ্চিত করা, শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহী করার জন্য বিভিন্ন জার্নালের অ্যাক্সেস দেওয়া, বিশ্ববিদ্যালয়ের ফান্ডিংয়ের বাইরে কর্পোরেট, অ্যালামনাই বা এনজিওর সঙ্গে সমন্বয় করে গবেষণা ফান্ডিং আনা, ভালো মানের গবেষণার ক্ষেত্রে স্বীকৃতির ব্যবস্থা করা ও সভা-সেমিনারের মাধ্যমে তাদের উৎসাহ দিয়ে গবেষণাকে শিক্ষার্থীদের কাছে আগ্রহের জায়গা হিসেবে তৈরির সর্বোচ্চ চেষ্টা করব।

ভোরের আকাশ/এসএইচ

ডাকসু নির্বাচন

শেয়ার করুন: