এইচএসসি নিয়ে পাটওয়ারীর আহ্বান
‘শিক্ষার্থীদের জীবন আগে, পরীক্ষা পরে’

বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় দ্রুত ও মানবিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
সোমবার (১৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘শিক্ষার্থীদের জীবন ও নিরাপত্তা আগে, পরীক্ষা পরে।’
পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, বন্যা পরিস্থিতি বিবেচনায় এইচএসসি ও আলিম পরীক্ষা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও মানবিক সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।
বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বন্যার কারণে বহু শিক্ষার্থী ও তাদের পরিবার দুর্ভোগের মধ্যে রয়েছে। এমন বাস্তবতায় পরীক্ষার্থীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
ভোরের আকাশ/এনএ