শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশের রাজনীতিতে আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১১ মে ২০২৫, ৯:১৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দেশের রাজনীতিতে আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত
দেশের রাজনীতিতে আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত

বাংলাদেশ আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের এক বিশেষ বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

তিনি জানান, বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। নতুন সংশোধনী অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখন থেকে কোনো রাজনৈতিক দল, তার অঙ্গসংগঠন বা সমর্থকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবে।

আইন উপদেষ্টা আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও এর নেতাদের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং বাদী ও সাক্ষীদের সুরক্ষার স্বার্থে দলটির সব কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এ নিষেধাজ্ঞা সাইবার স্পেসেও প্রযোজ্য থাকবে।

তিনি জানান, এ সিদ্ধান্তের প্রজ্ঞাপন পরবর্তী কর্মদিবসে জারি করা হবে।

এই ঘোষণার খবর ছড়িয়ে পড়তেই রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে আন্দোলনকারীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। তারা স্লোগান দিয়ে এ সিদ্ধান্তকে স্বাগত জানান।

উল্লেখযোগ্যভাবে, আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী ৩০ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশের সিদ্ধান্তও গৃহীত হয়েছে।


ভোরের আকাশ//হ.র

আওয়ামী লীগ

শেয়ার করুন: