শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জামায়াতসহ সাত দলের অভিন্ন কর্মসূচি শুরু আজ

অনলাইন ডেস্ক

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জামায়াতসহ সাত দলের অভিন্ন কর্মসূচি শুরু আজ
জামায়াতসহ সাত দলের অভিন্ন কর্মসূচি শুরু আজ

আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে নানা দাবিতে আজ (বৃহস্পতিবার) রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করবে জামায়াতে ইসলামীসহ সাতটি রাজনৈতিক দল। তিন দিনের অভিন্ন কর্মসূচির অংশ হিসেবে প্রতিটি দল পৃথকভাবে এই কর্মসূচি পালন করবে।

জামায়াতের পাশাপাশি অংশ নিচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)। দলগুলো জানিয়েছে, কর্মসূচি সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

দলগুলোর দাবির মধ্যে রয়েছে— জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন, পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি চালু, সব দলের জন্য সমান প্রতিযোগিতার সুযোগ নিশ্চিতকরণ, বর্তমান সরকারের দমন-পীড়ন ও দুর্নীতির বিচার, গণহত্যার দায় নিরূপণ এবং জাতীয় পার্টি ও ১৪-দলীয় জোটের কার্যক্রম নিষিদ্ধকরণ।

প্রথম দিন বিক্ষোভ সমাবেশের কর্মসূচি থাকলেও পিআর পদ্ধতি চালু নিয়ে দলগুলোর মধ্যে মতভেদ রয়েছে।

জামায়াতের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাঁচ দফা দাবির অংশ হিসেবে আজ বিকেল সাড়ে ৪টায় বায়তুল মোকাররম দক্ষিণ গেটে ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ হবে।

অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ জানিয়েছে, বাদ জোহর বায়তুল মোকাররমের উত্তর গেটে ঢাকা মহানগরের আয়োজনে সমাবেশ ও মিছিল হবে। এতে নেতৃত্ব দেবেন দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (চরমোনাই পীর)।

বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি এবং খেলাফত আন্দোলনও বিকালে ঢাকায় পৃথকভাবে বিক্ষোভ মিছিল করবে।

এ ছাড়া জাগপাও জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনের দাবিতে অভিন্ন কর্মসূচিতে যুক্ত হয়ে আজ ঢাকায় বিক্ষোভ প্রদর্শন করবে।

ভোরের আকাশ // হ.র

জামায়েত ইসলা‌মীকর্মসূচি ঘোষণা

শেয়ার করুন: