শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কালোশক্তি গণতন্ত্রকে বিপন্ন করতে চায়: শামসুজ্জামান দুদু

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ৫:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য শামসুজ্জামান দুদু বলেছেন, দেশের বাহিরে ও ভিতরে থাকা কালোশক্তি গণতন্ত্রকে বিপন্ন করতে চায়। তিনি বলেন, ভিন্ন দেশে আশ্রয় নিয়ে বাংলাদেশে আবার বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়।

রোববার (২৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী লেখক ফোরামের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, কেউ যদি মনে করে পার্শ্ববর্তী দেশ  বাংলাদেশ দখল করবে, এগুলো আপনার (শেখ হাসিনা) মধ্যেই থাকবে। বাংলাদেশিরা বীরের জাতি। এদেশের মানুষ কখনো কারো কাছে মাথানত করেনি। যে জাতি রক্ত দিতে পারে, যে জাতির শিশু-তরুণরা বিদ্রোহী হয়, সে জাতিকে কেউ পদানত করতে পারে- এটা ভাবার কোনো কারণ নেই।

শামসুজ্জামান দুদু বলেন, ১৬ বছর শেখ হাসিনার যে নির্মম ও ভয়ংকর শাসন, সেই শাসনকে এ দেশের মানুষ চূর্ণবিচূর্ণ করে দিয়েছে। হাসিনা এক সময় জবরদস্তি ক্ষমতা দখল করে প্রধানমন্ত্রী দাবি করে দেশনেত্রী বেগম জিয়াকে নিয়ে মারাত্মক কথাগুলো বলবে, এটা আমরা ভাবিনি। কি দম্ভ ছিল তার। এই কারণে শেখ হাসিনার এই পরিণতি, এটা সময়ের প্রতিশোধ। সে এখন যেখানে (ভারত) আছে কৃতদাসের মতো, এটাই তার আসল ঠিকানা।

তিনি বলেন, যারা নতুন নতুন দাবি সামনে এনে নির্বাচনকে প্রলম্বিত করার চেষ্টা করছে, তারা মূলত বোকার স্বর্গে বাস করছে।

তিনি আরও বলেন, আমরা মনে করি- আগামীর দিন, জাতীয়তাবাদের দিন। জাতীয়তাবাদ ছাড়া কোনো বিকল্প নেই।

এজন্য বিভিন্ন রকম মুখরোচক কথাবার্তা বলে, নতুন নতুন দাবি সামনে এনে নির্বাচনকে প্রলম্বিত করার চেষ্টা করছে। যারা এগুলো করছে, তারা মূলত বোকার স্বর্গে বাস করছে। এদেশের মানুষ ১৬ বছর ধরে আন্দোলন করেছে নিজের মতামত এবং অধিকারকে রক্ষা করার জন্য। সেই অধিকারকে রক্ষা করার একমাত্র মাধ্যম হচ্ছে নির্বাচন। এর বাইরে অন্য কোনো মাধ্যম আছে কেউ যদি মনে করে, তাহলে আমি বলবো- আসুন নির্বাচনের মাধ্যমে কে কত জনপ্রিয় আমরা সেটা যাচাই করি।

দুদু বলেন, বাংলাদেশে সহসাই একটি নির্বাচন হতে হবে। যে নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত পার্লামেন্ট হতে হবে। পার্লামেন্টের মধ্য দিয়ে সরকার তৈরি হতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার এবং কেউ যদি মনে করে যে, নির্বাচনের বাইরে জনগণের উপরে কোনো কিছু চাপিয়ে দিবে, সেটি গ্রহণযোগ্য এবং ঠিক হবে না।

ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, আমরা সরকারকে সমর্থন দিয়েছি গণতন্ত্রের প্রশ্নে। আমরা সরকারকে টিকিয়ে রেখেছি একটি ভালো নির্বাচনের জন্যে। আমরা সরকারের কাছে প্রত্যাশা করি- ভালো নির্বাচনের জন্যে স্বল্প সময়ের মধ্যে যা যা করা দরকার সেগুলো করবেন। সেটার প্রতি আমাদের সমর্থন আছে।

জাতীয়তাবাদী লেখক ফোরামের সভাপতি কবি শাহীন রেজার সভাপতিত্বে সমাবেশে বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলামসহ আরও অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/এসএইচ

শামসুজ্জামান দুদুবিএনপিজাতীয় প্রেস ক্লাব

শেয়ার করুন: