শিরোনাম
১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিতরমজানে স্বাভাবিক থাকবে নিত্যপণ্যের সরবরাহ, বাড়ছে না ভোজ্য তেলের দাম: বাণিজ্যমন্ত্রী১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিতরমজানে স্বাভাবিক থাকবে নিত্যপণ্যের সরবরাহ, বাড়ছে না ভোজ্য তেলের দাম: বাণিজ্যমন্ত্রী

বিকেলে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ৮ দল

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ২:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দামামা বাজতেই দেশের রাজনৈতিক অঙ্গনে বইছে পরিবর্তনের হাওয়া। এই আবহে আসন সমঝোতা ও জোটের পরিধি বাড়াতে আজ রোববার রবিবার (২৮ ডিসেম্বর) বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত ও ইসলামী আন্দোলনসহ সমমনা আট দলীয় জোট।

সংশ্লিষ্ট সূত্রমতে, এই সংবাদ সম্মেলন থেকেই আসতে পারে নির্বাচনী আসন বণ্টনের চূড়ান্ত রূপরেখা এবং নতুন শরিকদের অন্তর্ভুক্তির আনুষ্ঠানিক ঘোষণা।

রাজনৈতিক মহলে জোর গুঞ্জন, বর্তমান আট দলের সাথে আরও চারটি গুরুত্বপূর্ণ দল এই জোটে যুক্ত হতে যাচ্ছে। নতুন করে যুক্ত হতে যাওয়া সম্ভাব্য দলগুলো হলো— আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), বাংলাদেশ লেবার পার্টি এবং তরুণ প্রজন্মের আলোচিত দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই সম্প্রসারণের মাধ্যমে জোটটি নির্বাচনে একটি শক্তিশালী 'তৃতীয় শক্তি' হিসেবে আত্মপ্রকাশ করতে চায়।

নির্বাচনী লড়াইয়ে একক শক্তি প্রদর্শনে জোটের দলগুলো ‌‘ওয়ান বক্স পলিসি’ বা ‘এক আসনে জোটের এক প্রার্থী’ নীতিতে এগোচ্ছে। আজকের সংবাদ সম্মেলনে ৩০০ আসনের বিপরীতে কোন দল কতটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে, তার একটি খসড়া বা চূড়ান্ত তালিকা প্রকাশ হতে পারে।

এদিকে, জামায়াতের নেতৃত্বাধীন এই জোটে যোগ দেওয়া নিয়ে নতুন দল এনসিপিতে দেখা দিয়েছে চরম অস্থিরতা। দলের শীর্ষ নেতৃত্বের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে এবং আদর্শিক বিচ্যুতি ও স্বচ্ছতার অভাবের অভিযোগ তুলে পদত্যাগ করেছেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা এবং যুগ্ম আহ্বায়ক ডা. তাজনূভা জাবীনসহ বেশ কয়েকজন প্রভাবশালী নেতা। পদত্যাগকারী নেতারা স্বতন্ত্রভাবে নির্বাচনে লড়ার ঘোষণাও দিয়েছেন, যা জোটের অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

গত সেপ্টেম্বর থেকে রাজপথে সরব থাকা এই জোটের মূল লক্ষ্য পাঁচটি— নির্বাচনের জন্য সুষ্ঠু ও নিরপেক্ষ 'লেভেল প্লেয়িং ফিল্ড' তৈরি। ফ্যাসিবাদী শাসনামলের অপরাধীদের দৃষ্টান্তমূলক বিচার। নির্বাচনের আগে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে গণভোটের আয়োজন। জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিতকরণ।

ভোরের আকাশ/মো.আ.


 

সংবাদ সন্মেলনআট দলরাজধানী

শেয়ার করুন: