শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

একটি মহল চায় না দেশ স্থিতিশীল থাকুক: মঈন খান

বিশেষ প্রতিনিধি

প্রকাশ : ৫ ফেব্রুয়ারি ২০২৬, ৮:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী ২ আসনে দলটির মনোনীত প্রার্থী ড. আব্দুল মঈন খান বলেছেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে। হাজারো মানুষের আত্মাহুতির বিনিময়ে ২৪-এ স্বৈরাচার মুক্ত হয়েছে। এ মূল উদ্দেশ্যেই ছিলো বাকস্বাধীনতা এবং একটি স্থিতিশীল বাংলাদেশ। কিন্তু একটি মহল চায় না দেশ স্থিতিশীল থাকুক।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দিনব্যাপী নরসিংদীর পলাশ উপজেলার আমদিয়া ইউনিয়নে গণসংযোগ এবং পাঁচদোনায় পৃথক দুটি উঠোন বৈঠকে তিনি এসব কথা বলেন।

মঈন খান বলেন, বিএনপি একটি জন-নির্ভরশীল দল। কখনই অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করে এবং ভোট কারচুপি করে রাষ্ট্রক্ষমতায় আসেনি। যাদের গণভিত্তি নেই তারাই অন্ধকার পথ বেছে নেই। সম্প্রতি দুই-একটি দলের কথায় আমি শঙ্কিত। তারা যে ভাষায় প্রতিপক্ষকে ঘায়েল করছেন তা শিষ্টাচারের মধ্যে পড়ে না।

তিনি বলেন, উল্টোপাল্টা বললে ভোট পাওয়া যায় না। ভোট পেতে হলে জনগণের পালস্ বুঝতে হবে। বিএনপি একটি পরিক্ষিত রাজনৈতিক দল। বিএনপি আজকে বাংলাদেশের সবচেয়ে দল একদিনেই হয়নি। গণতন্ত্রের জন্য হাজারও নেতাকর্মী শহীদ হয়েছে, গুম হয়েছে। লাগাতার দেড়যুগ ফেরারী জীবন কাটিয়েছেন। তাই আগে জনগণকে ভালবাসতে শিখুন, মার্জিত ভাষায় কথা বলুন এবং জনগণের বন্ধু হতে চেষ্টা করুন।

ভোরের আকাশ/এসএইচ

ড. মঈন খান

শেয়ার করুন: