শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দূর্গাপূজাকে ঘিরে কেউ ঘোলা পানিতে মাছ শিকার করতে পারে: গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ৯:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো কোনো রাজনৈতিক শক্তি ঘোলা পানিতে মাছ শিকার করতে পারে, সে জন্য দলের সবাইকে সজাগ থাকতে হবে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর লালবাগে দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, মানুষ ধানের শীষে ভোট দেবে, এই ভেবেই অনেকের গাত্রদাহ হচ্ছে। নির্বাচনের স্বার্থে বিএনপি আপাতত চুপ করে আছে। তবে জনগণ চাইলে সুষ্ঠু নির্বাচন আদায় করা সম্ভব।

নির্বাচনকে কেন্দ্র করে জনগণ বিভক্ত হয়, এমন কাজ করা উচিত নয় জানিয়ে তিনি বলেন, বিএনপি নির্বাচনের জন্য মাঠে নামবে কি না, তা পূজার পর সিদ্ধান্ত নেওয়া হবে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, বর্তমান সরকার ব্যর্থ হলে জুলাই গণঅভ্যুত্থানও ব্যর্থ হবে। বিএনপির চুপ থাকা দুর্বলতা কি না, সেটা সরকারকেই বুঝতে হবে।

তিনি বলেন, যারা বাংলাদেশ সৃষ্টিতে বিরোধিতা করেছিল, তারাই আজ নির্বাচন ভণ্ডুল করতে চাইছে। কোনো কারণে নির্বাচন না হলে ফ্যাসিবাদই লাভবান হবে।

ভোরের আকাশ/তা.কা

গয়েশ্বর চন্দ্র রায়

শেয়ার করুন: