শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধ নিয়ে যা বললেন হাসনাত আব্দুল্লাহ

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৯ ফেব্রুয়ারি ২০২৬, ২:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভোট জালিয়াতির দৃশ্য যেন কেউ ভিডিও করতে না পারে, সে উদ্দেশ্যেই নির্বাচন কমিশন (ইসি) ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধ করেছে—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের ১১ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী হাসনাত আব্দুল্লাহ।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধ করার অর্থ হলো ভোটারদের মোবাইল ঘরে রেখে কেন্দ্রে যেতে হবে। এতে মোবাইল সাংবাদিকতা বা সিটিজেন জার্নালিজমের সুযোগও বন্ধ হয়ে যাবে, যা একটি হঠকারী সিদ্ধান্ত।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ভোটকেন্দ্রের আশপাশে মোবাইল নিষিদ্ধ করার কোনো যৌক্তিক কারণ নেই। এমন সিদ্ধান্ত আগে কখনো দেখা যায়নি। এর ফলে কোনো বিপদ ঘটলেও তাৎক্ষণিকভাবে কাউকে জানানো সম্ভব হবে না। নিরাপত্তাহীনতার কারণে অনেকেই মোবাইল ছাড়া ভোট দিতে কেন্দ্রে যেতে আগ্রহ হারাতে পারেন।

তিনি আরও বলেন, সিসি ক্যামেরা থাকলেও তা অনিয়ম প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারে না। মোবাইল ফোনের মাধ্যমে সাংবাদিক ও সাধারণ মানুষ যেভাবে অনিয়ম ও জালিয়াতির চিত্র ধারণ করতে পারে, স্থায়ী ক্যামেরা দিয়ে তা সম্ভব নয়। ব্যক্তিগত মোবাইল ফোন কেন্দ্র দখল ও ভোট চুরি ঠেকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তার অভিযোগ, সম্ভাব্য জালিয়াতির ভিডিও যেন কেউ ধারণ করতে না পারে, সেজন্যই নির্বাচন কমিশন ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধ করেছে। এই সিদ্ধান্ত স্পষ্টভাবে ভোট চুরির সুযোগ তৈরি করছে। অবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহার করা উচিত।

এ বিষয়ে হাসনাত আব্দুল্লাহর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ভোট জালিয়াতি যেন ভিডিও করতে না পারে সেজন্যই মোবাইল নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন।

ভোরের আকাশ/এসএইচ
 

হাসনাত আব্দুল্লাহমোবাইল নিষিদ্ধ

শেয়ার করুন: