শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নিষিদ্ধ আ.লীগ ঠেকাতে ভোরেই মাঠে নেমেছে: জামায়াত

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ৯:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ও নৈরাজ্য ঠেকাতে ভোরেই রাজধানীতে অবস্থান নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ফজরের নামাজের পরপরই তাদেরকে বিভিন্ন পয়েন্টে অবস্থান নিতে দেখা যায়। এদিন সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা- ১১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আতিকুর রহমানের নেতৃত্বে রামপুরা বাজারে দলটির নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা যায়। এসময় তারা আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধে বিভিন্ন শ্লোগান দেয়।

এরআগে বুধবার রাতে আওয়ামী লীগের নাশকতা ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে গুলশানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। এদিন বনানী সেন্ট্রাল মসজিদের সামনে থেকে গুলশান পশ্চিম থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। এতে নেতৃত্ব দেন ঢাকা-১৭ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান।

বিক্ষোভ মিছিলটি গুলশান, বনানী, মহাখালী ও ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন সড়ক ঘুরে বনানী ১১ নম্বর সড়কে গিয়ে শেষ হয়।

সংক্ষিপ্ত সমাবেশে ডা. এস এম খালিদুজ্জামান বলেন, জুলাই হত্যাকাণ্ডসহ সব হত্যার বিচার দ্রুত সম্পন্ন করতে হবে। তিনি আরও দাবি জানান, বিচারিক প্রক্রিয়া ব্যাহত করার চেষ্টা চলছে, কিন্তু জনগণকে সঙ্গে নিয়ে যে কোনো নাশকতার জবাব দেওয়া হবে।

সমাবেশে জামায়াতের স্থানীয় নেতা-কর্মী ও এলাকাবাসীর অংশগ্রহণে পুরো এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে।

এরও আগে বুধবার আওয়ামী লীগের নাশকতা ও আগুন সন্ত্রাস প্রতিরোধে সারাদেশের নেতাকর্মীদের মাঠে থাকার কর্মসূচি ঘোষণা করে আট দল। এক সংবাদ সম্মেলনে বলা হয়, ফ্যাসিবাদী শক্তির নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে আট দলের নেতৃবৃন্দ সর্বস্তরের জনশক্তিসহ দেশব্যাপী রাজপথে অবস্থান করবেন। একই সঙ্গে ফ্যাসিবাদবিরোধী সব দেশপ্রেমিক শক্তিকে রাজপথে নামার আহ্বান জানানো হয়েছে।

ভোরের আকাশ/তা.কা

 

কার্যক্রমনিষিদ্ধআওয়ামী লীগ

শেয়ার করুন: