শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদের চিফ হুইপ হচ্ছেন জয়নুল আবদিন ফারুক

মাজাহারুল ইসলাম

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ৪:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদের সরকার দলীয় চিফ হুইপ হচ্ছেন নোয়াখালী-২ আসনের সংসদ-সদস্য জয়নুল আবদিন ফারুক। বিএনপির বেশ কিছু জ্যেষ্ঠ নেতা মন্ত্রিসভায় স্থান পাননি। 

এছাড়া মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয়েছে বিএনপি নেতা ১০ জনকে। বেশ কয়েকজনকে সিটি করপোরেশনের মেয়র পদে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ৬ষ্ঠ বারের মতো নির্বাচিত সংসদ সদস্য এবং নবম জাতীয় সংসদে বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবদিন ফারুককে মন্ত্রিপরিষদে রাখা হয়নি।

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, বিএনপি চেয়ারম্যানের এই উপদেষ্টা ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ পদে আসীন হচ্ছেন বলেও বিএনপি নেতৃত্বাধীন সরকারের মধ্যেও ব্যাপক আলোচনা চলছে। কারণ হিসেবে তারা বলছে, নবম জাতীয় সংসদে বিরোধী দলের চিফ হুইপের দায়িত্ব পালনকালে তিনি সফলতা দেখিয়েছেন। ফলে এবার সরকারদলীয় সম্ভাব্য চিফ হুইপ হিসাবে তার নাম বার বার উঠে আসছে।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, প্রধানমন্ত্রী আমাকে যে দায়িত্ব দেবে, আমি সেই দায়িত্ব যথাযথভাবে পালন করব। তবে চিফ হুইপ প্রসঙ্গে তিনি কিছুই বললেননি।

ইতোমধ্যে বিরোধী দলীয় চিফ হুইপ ঠিক হয়ে গেছে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে এই পদে মনোনয়ন দিয়েছে জামায়াত জোট। সরকারি দলীয় চিফ হুইপ মনোনয়ন নিয়ে আলোচনা এখন তুঙ্গে। তবে আগামী ১২ মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে। ওই দিন সংসদ বসছে। সকাল ১১টায় সংসদ অধিবেশন বসবে। ওই অধিবেশনে স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ ও হুইপসহ সংসদ উপনেতা নির্বাচন করা হবে।

ভোরের আকাশ/এসএইচ

 

জয়নুল আবদিন ফারুক

শেয়ার করুন: