শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সংরক্ষিত নারী আসন

বিএনপির মনোনয়ন পেতে আলোচনায় যারা

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিএনপির মনোনয়ন পেতে আলোচনায় যারা
বিএনপির মনোনয়ন পেতে আলোচনায় যারা

জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে বিএনপির নেতৃত্বাধীন জোট সরকার গঠন করার পর এবার রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রে এসেছে সংসদের সংরক্ষিত নারী আসন। নির্বাচন কমিশনের (ইসি) তপশিল অনুযায়ী, রমজান মাসের মধ্যেই ৫০টি সংরক্ষিত নারী আসনের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আভাস পাওয়া গেছে। জোটগত হিসাব অনুযায়ী, এর মধ্যে বিএনপির ভাগে পড়তে পারে ৩৭টি আসন।

জানা গেছে, সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের শতাধিক নেত্রী সক্রিয় তৎপরতা চালাচ্ছেন। সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীরা ঢাকায় অবস্থান করে দলের শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছেন এবং বিভিন্ন পর্যায়ে লবিং-তদবির চালিয়ে যাচ্ছেন।

মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন ত্রয়োদশ সংসদ নির্বাচনে সরাসরি প্রার্থী হয়ে মনোনয়ন বঞ্চিত বা পরাজিত হওয়া নেত্রীরা। পাশাপাশি তরুণ প্রজন্মের কয়েকজন নেত্রীও আলোচনায় উঠে এসেছেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলের হাইকমান্ড।

সংরক্ষিত নারী আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। তিনি ২০০১ সালে সংরক্ষিত নারী আসনের এমপি ও প্রতিমন্ত্রী ছিলেন।

এ ছাড়া আলোচনায় রয়েছেন সাবেক এমপি হেলেন জেরিন খান, মহিলা দলের নেত্রী শিরিন সুলতানা, আফরোজ আব্বাস, শাম্মী আক্তার, নিলুফার চৌধুরী মনি, আসিফা আশরাফী পাপিয়া, রাশেদা বেগম হিরা, রেহেনা আক্তার রানু, ইয়াসমিন আরা হক, জাহান পান্না, বিলকিস ইসলাম, ফরিদা ইয়াসমিন ও নাজমুন্নাহার বেবী।

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ কণ্ঠশিল্পী বেবী নাজনীন, রিজিয়া পারভিন ও কনকচাঁপার নামও আলোচনায় রয়েছে।

এ ছাড়া সম্ভাব্য তালিকায় রয়েছেন হাসনা জসিম উদ্দিন মওদুদ, সাবেক এমপি রুমানা মাহমুদ, নিপুন রায় চৌধুরী, অপর্না রায়, হালিমা আলী জেবা আমিন, সেলিনা সুলতানা নিশিতা, আরিফা সুলতানা রুমা, নাদিয়া পাঠান পাপন, সানজিদা ইসলাম তুলি, বিথীকা বিনতে হুসাইন, ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, নিলুফা ইয়াসমিন মনি এবং অ্যাডভোকেট মিনা বেগম, নিলুফা ইয়াসমিন।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নাদিয়া পাঠান পাপন বলেন, গত ১৫ বছর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে রাজপথে সক্রিয় ছিলেন তিনি। দলের নেতৃত্ব তার ত্যাগের মূল্যায়ন করবে বলে আশা প্রকাশ করেন।

সাবেক এমপি হেলেন জেরিন খান বলেন, ছাত্রজীবন থেকে দলের সঙ্গে যুক্ত থেকে গত ১৭ বছরে নির্যাতনের শিকার হলেও তিনি দল ছাড়েননি। দলীয় হাইকমান্ড ত্যাগী নেত্রীদের মধ্য থেকেই নির্বাচন করবেন বলে তিনি প্রত্যাশা করেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, বিএনপিতে অনেক ত্যাগী ও সক্রিয় নেত্রী রয়েছেন। সবার মূল্যায়ন একসঙ্গে সম্ভব না হলেও দলীয় হাইকমান্ড খোঁজখবর নিচ্ছেন এবং যোগ্যদেরই মনোনীত করবেন।

ভোরের আকাশ/আ.র

সংরক্ষিত নারী আসন

শেয়ার করুন: