শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

৭১ ও ২৪'র অশুভ শক্তিরা গণতন্ত্রবিরোধী চক্রান্তে লিপ্ত : শামসুজ্জামান দুদু

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ৪:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

৭১ ও ২৪’র অশুভ শক্তি ঐক্য হয়ে গণতন্ত্রবিরোধী চক্রান্তে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য শামসুজ্জামান দুদু। 

শুক্রবার (১২ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, একটা শ্বাসরুদ্ধকর পরিস্থিতি আমরা অতিক্রম করছি। ৭১ এর মুক্তিযুদ্ধের সময় যারা বাংলাদেশ চায়নি এবং গণহত্যা চালিয়েছিল, এছাড়াও ২৪ এ আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছিল, এই দুই গণহত্যাকারী কোথায় যেন একটু মিল হওয়ার চেষ্টা করছে। বাতাসে ছড়াচ্ছে যে, নানানভাবে তারা এক হচ্ছে। এক হওয়া মানে-গণহত্যাকারীরা হলো অশুভ শক্তি। এই অশুভ শক্তির একজন প্রকাশ্যে আছে, আরেকজন অপ্রকাশ্যে আছে।

ইলেকশন হলে বিএনপি ভালো করবে, এটা যেন তারা মানতে পারছে না। তিনি বলেন, কীভাবে নির্বাচন ঠেকানো যায়, সেজন্য নতুন নতুন বয়ান সামনে নিয়ে আসছে। যে বয়ানের মধ্য দিয়ে সুষ্ঠু, স্বাভাবিক এবং গ্রহণযোগ্য নির্বাচনকে ঠেকানো ও বাধাগ্রস্ত করা যায়, সেদিকে তারা হাঁটছে। 

ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, নির্বাচন যাতে না হয় এর জন্যে  বাঁধা সৃষ্টি করা হচ্ছে। আমি অশুভ শক্তিকে বলবো— আপনাদের রাজনৈতিক কর্মসূচি জনগণের কাছে নিয়ে যান। পিআরসহ আরও কিছু থাকলে জনগণের কাছে নিয়ে যান। আমাদের আপত্তি নেই। কিন্তু, নির্বাচন বন্ধ করা যাবে না। নির্বাচন বন্ধ করলে অস্থিতিশীলতা তৈরি হবে। অস্থিতিশীলতা তৈরি হলে আধিপত্যবাদী শক্তি আসবে। আর, আধিপত্যবাদী শক্তি বাংলাদেশে ভালো কিছু চায় না।" 

নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই মন্তব্য করে সাবেক এই সংসদ সদস্য  বলেন, দীর্ঘ ১৬ বছর লড়াই হয়েছে, নেতাকর্মীরা রাস্তায় শহীদ হয়েছে। ছাত্ররা শহীদ হয়েছে। জুলাই-আগস্টের মূল কথা হচ্ছে স্বৈরাতন্ত্রের বিদায়। স্বৈরাতন্ত্রের বিদায় হলে গণতন্ত্রের আগমন ঘটে। আর গণতন্ত্র উত্তরণের জন্য নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই।

 তিনি বলেন, যদি আমরা নির্বাচনের বিরোধিতা করি, তাহলে স্বৈরাতন্ত্রের পক্ষের শক্তি হিসেবে চিহ্নিত হবো। কারণ, নির্বাচনের নামে ভণ্ডামি করেছে শেখ হাসিনা। তিনটা নির্বাচন তিনি করেছেন। কিন্তু, এগুলো নির্বাচন ছিল না, এগুলো ছিল ভণ্ডামির নির্বাচন।      

সাবেক এই সংসদ সদস্য বলেন, বাংলাদেশকে যদি রক্ষা করতে হয়, শহীদ জিয়া, বেগম জিয়া ও তারেক রহমান ছাড়া বিকল্প কোনো শক্তি নেই। আমি নিশ্চিত, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচনের মধ্য দিয়ে সবকিছু ফয়সালা হয়ে যাবে।  সংগঠনের আহ্বায়ক শহীদুল্লাহ সিদ্দিকীর সভাপতিত্বে প্রতিনিধি সম্মেলনে আরো বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব এড. আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আবু নাছের মো. রহমতুল্লাহ, আলহাজ শামসুল হুদা, মৎস্যজীবী দলের সদস্য ইসমাইল হোসেন সিরাজীসহ প্রমুখ।

ভোরের আকাশ/মো.আ.

শামসুজ্জামান দুদুবিএনপি

শেয়ার করুন: