শিরোনাম
১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিতরমজানে স্বাভাবিক থাকবে নিত্যপণ্যের সরবরাহ, বাড়ছে না ভোজ্য তেলের দাম: বাণিজ্যমন্ত্রী১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিতরমজানে স্বাভাবিক থাকবে নিত্যপণ্যের সরবরাহ, বাড়ছে না ভোজ্য তেলের দাম: বাণিজ্যমন্ত্রী

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদে গড়ে তুলতে কাজ করছে জাতীয় বিশ্ববিদ্যালয়: ভিসি

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ৭:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজের শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে তথ্য প্রযুক্তি ও একাধিক ভাষায় প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।

সোমবার (১৮ আগস্ট) দুপুরে রাজধানীর লালমাটিয়া সরকারি মহিলা কলেজের মিলনায়তনে অধিভুক্ত কলেজের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ওরিয়েন্টেশন প্রোগ্রামে তিনি এ কথা বলেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে ওরিয়েন্টেশন প্রোগ্রামের প্রধান অতিথি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ নতুন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, শিক্ষার্থীদের সততা ও সাহসিকতার সবচেয়ে বড় উদাহরণ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান। এই চেতনা ধরে রেখে দেশ ও জাতি গঠনে নতুন শিক্ষার্থীদের নিজেদের দক্ষ জনবল হয়ে ওঠার পরামর্শ দেন। 

তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানকে নিজের পরিবার মনে করে সেইভাবে সবার সাথে ব্যবহার করতে হবে।

অনুষ্ঠানের বিশেষ অতিথি প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেন, বর্তমান জীবনযাত্রায় তথ্যপ্রযুক্তি অপরিহার্য হয়ে উঠেছে। তবে সাইবার বুলিং থেকে নিজেকে নিরাপদ রাখতে সবাইকে সচেতন থাকতে হবে।

ওরিয়েন্টেশন প্রোগ্রামের বিশেষ অতিথি বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি মিসেস রানা ফ্লাওয়ার্স বলেন, আজ থেকে শুরু হলো ইউনিসেফ ও ন্যাশনাল ইউনিভার্সিটির যৌথ উদ্যোগ। গর্বিত অংশীদার হিসেবে ইউনিসেফ প্রতিশ্রুতিবদ্ধ তরুণদের এমন দক্ষতা, যোগাযোগ ও সুযোগ প্রদানে, যা তাদের সফলভাবে কর্মক্ষেত্রে প্রবেশে সহায়তা করবে।

তিনি আরও বলেন, একটি দেশে যেখানে আট লাখেরও বেশি স্নাতক বেকার, সেখানে ইউনিসেফের বৈশ্বিক কর্মসূচি, জেনারেশন আনলিমিটেড, এর আওতাধীন এই উদ্যোগটি শিক্ষাকে কর্মসংস্থান ও সুযোগে রূপান্তরের একটি প্রচেষ্টা যার ফলে আরও বেশি তরুণ, বিশেষ করে তরুণীরা, আত্মবিশ্বাসের সঙ্গে কাজের জগতে প্রবেশ করে সমাজের উন্নয়নে অবদান রাখতে পারবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর বলেন, দেশের উচ্চশিক্ষার ৭০ শতাংশ নিয়ন্ত্রণ করে জাতীয় বিশ্ববিদ্যালয়। এই বিপুল সংখ্যক শিক্ষার্থীদের চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ করে গড়ে তুলতে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স-এআই ও ডেটা সায়েন্স-এর উপর প্রশিক্ষণ দেয়া হবে। এজন্য দেশ-বিদেশের খ্যাতনামা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর, অধিভুক্ত কলেজে ক্যারিয়ার ক্লাব গঠন এবং মাল্টি ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট ও সাইবার সিকিউরিটি ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়েছে।

এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে প্রথম পর্যায়ে ৫০ হাজার ছাত্রীকে ফ্রিল্যান্সিংয়ের উপর প্রশিক্ষণ দেয়া হবে। দ্বিতীয় পর্যায়ে প্রশিক্ষণ পাবে ছাত্ররা।

তিনি বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়নে পরীক্ষা পদ্ধতি সংস্কারের পাশাপাশি শিক্ষার্থীদের ক্লাসে ফেরানোর উদ্যোগ নেয়া হয়েছে। যার ফলে আশা করা যায় ২০২৬ সালের মধ্যে সেশন জট ৭০/৮০ শতাংশ কমে আসবে।

প্রফেসর আমানুল্লাহ বলেন, জুলাই অভ্যুত্থানে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজের শহিদ শিক্ষার্থীদের প্রত্যেকের পরিবারকে আর্থিক অনুদান দেয়া হয়েছে। এছাড়া জুলাই অভ্যুত্থানে শহিদ ও আহতদের স্বজনদের বিনা বেতনে পড়াশুনার সুযোগ করে দেয়া হয়েছে। জুলাই শহিদদের স্মরণে কলেজ শিক্ষার্থীদের বৃত্তিও প্রদান করছে জাতীয় বিশ্ববিদ্যালয়।  

পরে সাইবার সেফটি গেমস উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। অনুষ্ঠানের শুরুতে স্বাধীনতা যুদ্ধ ও জুলাই বিপ্লবের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রশিক্ষণ দপ্তরের পরিচালক মোছা. সালমা পারভীনের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন  জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ভারপ্রাপ্ত ডিন ড. মো. আশেক কবির চৌধুরী এবং ভোট অফ থ্যাঙ্কস জানান লালমাটিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর জাহানারা জামান।

অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর মোঃ লুৎফর রহমান ও প্রফেসর ড. মোঃ নূরুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম, ডিন, রেজিস্ট্রার, শিক্ষক, বিভিন্ন দপ্তরের পরিচালক ও কলেজের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে লালমাটিয়া সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

ভোরের আকাশ/এসএইচ

জাতীয় বিশ্ববিদ্যালয়শিক্ষার্থীভিসি

শেয়ার করুন: