শিরোনাম
পুলিশে নতুন ১৪ হাজার পদে নিয়োগের অনুমোদন দিলো সরকারইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না’রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎসশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করার কাজ শুরু: প্রধানমন্ত্রীবিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রীগোপালগঞ্জে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষপুলিশে নতুন ১৪ হাজার পদে নিয়োগের অনুমোদন দিলো সরকারইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না’রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎসশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করার কাজ শুরু: প্রধানমন্ত্রীবিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রীগোপালগঞ্জে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ

এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল ২৩ নভেম্বর

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ৬:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল ২৩ নভেম্বর
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল ২৩ নভেম্বর

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল আগামী ২৩ নভেম্বর প্রকাশ করা হবে।

শনিবার (২১ নভেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু এ তথ্য নিশ্চিত করে জানান, ফল প্রকাশের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

দেশের ১১টি শিক্ষা বোর্ডে এ বছর ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছেন। টানা ১৪ দিনে পরীক্ষকেরা এসব খাতার পুনঃনিরীক্ষণ শেষ করেছেন। চলতি বছর এইচএসসিতে পাসের হার ও জিপিএ-৫ উল্লেখযোগ্য হারে কমে যাওয়ায় আবেদনের সংখ্যা বেড়ে রেকর্ড হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। ১১টি বোর্ডে ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন, অকৃতকার্য ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন। গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন।

২০২৫ সালে ২ লাখ ২৬ হাজার শিক্ষার্থী ৪ লাখ ২৮ হাজার খাতা এবং ২০২৪ সালে ১ লাখ ৯৮ হাজার ১১৬ জন শিক্ষার্থী ৫ লাখ ৮ হাজার ১১৬টি খাতা চ্যালেঞ্জ করেছিলেন। এবার আবেদনের সংখ্যা আগের যেকোনো বছরের চেয়ে বেশি। ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে সবচেয়ে বেশি খাতা পুনঃনিরীক্ষণের আবেদন জমা পড়েছে।

ফল প্রকাশের পর শিক্ষার্থীরা তিনটি উপায়ে পরিবর্তিত ফল জানতে পারবেন- 

ওয়েবসাইটে : শিক্ষা বোর্ডের সমন্বিত পুনঃনিরীক্ষণ ওয়েবসাইটে (rescrutiny.eduboardresults.gov.bd) গিয়ে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, শিক্ষা বোর্ড ও পরীক্ষার বছর (২০২৬) দিয়ে সাবমিট করতে হবে।

আরও পড়ুন

সাজেকে সেনাবাহিনী-জেএসএসের গোলাগুলি

পিডিএফে : নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে 'HSC Re-scrutiny Changed Result 2026' শিরোনামের পিডিএফ ডাউনলোড করে রোল নম্বর দিয়ে খুঁজলে সংশোধিত বিষয় কোড, আগের গ্রেড ও নতুন গ্রেড দেখা যাবে।

এসএমএসে : আবেদনের সময় দেওয়া মোবাইল নম্বরে, যাদের ফল পরিবর্তন হবে (ফেল থেকে পাস বা গ্রেড বৃদ্ধি), তাদের বোর্ড থেকে স্বয়ংক্রিয়ভাবে বার্তা পাঠানো হবে।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: