শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ডাকসু নির্বাচন

ভিপি প্রার্থীর বিরুদ্ধে রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগ : যা বললেন প্রক্টর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ৯:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমদ ওরফে জ্বালাময়ী জালাল রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হাতে আটক হয়ে পুলিশের কাছে সোপর্দ হয়েছেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদী হয়ে শাহবাগ থানায় মামলা করেছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসীন হলের ৪৬২ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। ছুরিকাঘাতে আহত রবিউল হক (রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সেশন ২০১৮-১৯) বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিনের বাকবিতণ্ডার জের ধরে জালাল তার রুমমেট রবিউলকে ছুরিকাঘাত করেন। ঘটনার পর শিক্ষার্থীদের ক্ষোভের মুখে নিজ কক্ষে আবদ্ধ থাকলেও পরে প্রক্টর ও হল প্রভোস্টের সহায়তায় তাকে পুলিশে হস্তান্তর করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ সাংবাদিকদের বলেন, জালাল আহমদের বিরুদ্ধে ইতোমধ্যে মামলা হয়েছে। এখন প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনা ডাকসু নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। প্রার্থিতা নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।

প্রক্টর আরও জানান, শিক্ষার্থীরা হল প্রভোস্টের পদত্যাগ দাবি করলেও বিষয়টি উপাচার্যের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত হবে।

অভিযুক্ত জালাল আহমদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন অ্যান্ড ফিল্ম স্টাডিজ বিভাগের শিক্ষার্থী।

ভোরের আকাশ/মো.আ.

ডাকসু নির্বাচনপ্রার্থীছুরিকাঘাতঢাকা বিশ্ববিদ্যালয়

শেয়ার করুন: