শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

এসএসসি খাতা মূল্যায়নে গড়িমসিতে পরীক্ষকদের বিরুদ্ধে শাস্তির হুঁশিয়ারি

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৩ মে ২০২৫, ৯:৪৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
এসএসসি খাতা মূল্যায়নে গড়িমসিতে পরীক্ষকদের বিরুদ্ধে শাস্তির হুঁশিয়ারি
এসএসসি খাতা মূল্যায়নে গড়িমসিতে পরীক্ষকদের বিরুদ্ধে শাস্তির হুঁশিয়ারি

২০২৫ সালের এসএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে গড়িমসি করছেন অনেক পরীক্ষক। নির্ধারিত সময়েও তাঁরা শিক্ষা বোর্ড থেকে খাতা সংগ্রহ করছেন না। এতে ফলাফল প্রকাশে বিলম্ব হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ অবস্থায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

সোমবার (১২ মে) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের স্বাক্ষরিত এক চিঠিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, বোর্ড কর্তৃক নিয়োগপ্রাপ্ত প্রধান পরীক্ষক ও পরীক্ষকদের মধ্যে অনেকেই দায়িত্ব পালনে অনীহা দেখাচ্ছেন। বিষয়টি উদ্বেগজনক।

চিঠিতে আরও বলা হয়, বিষয়টি 'অতীব জরুরি' বিবেচনায় নির্ধারিত সময়ের মধ্যে খাতা সংগ্রহের নির্দেশনা দেওয়া হচ্ছে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা এবং শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছেও চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।

 

ভোরের আকাশ/হ.র

শেয়ার করুন: