শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার নতুন নির্দেশনা

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৫ জুলাই ২০২৬, ৭:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ৪ বছর মেয়াদি ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য প্রবেশপত্র ডাউনলোডের সময়সূচি পুনর্বিন্যাস করেছে।

রোববার (৫ জুলাই) বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার মো. শহীদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৭ জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইট থেকে প্রবেশপত্র সংগ্রহ করা যাবে।

এতে জানানো হয়েছে, পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ১১ জুলাই থেকে বিশ্ববিদ্যালয়টির অধিভুক্ত সাতটি কলেজ কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আবেদন ও ফি জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধির ফলে শিক্ষার্থীদের প্রবেশপত্র ডাউনলোডের সময়সূচিতে পরিবর্তন এনে তা আগামী ৭ জুলাই বিকাল ৪টা থেকে নির্ধারিত ওয়েবসাইটে উন্মুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রকাশিত সময়সূচি অনুযায়ী, কলা ও সমাজবিজ্ঞান ইউনিটের পরীক্ষা আগামী ১১ জুলাই (শনিবার) বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এছাড়া বিজ্ঞান ইউনিটের পরীক্ষা ১৭ জুলাই (শুক্রবার) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং একই দিন বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য বেশ কিছু বিশেষ নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভর্তি আবেদন ও ফি জমা দেওয়ার সময়সীমা বাড়ানোর কারণে পরীক্ষার প্রবেশপত্র ৫ জুলাইয়ের পরিবর্তে আগামী ৭ জুলাই বিকাল ৪টা থেকে ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। পরীক্ষাগুলো বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতটি কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত

আসন বিন্যাসের বিষয়ে বলা হয়েছে, কলা ও সমাজবিজ্ঞান ইউনিটের আসন বিন্যাস ৮ জুলাই থেকে এবং বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটের আসন বিন্যাস ১৪ জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। শিক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে নির্ধারিত কেন্দ্রে উপস্থিত হয়ে আসন গ্রহণ করতে হবে।

এছাড়া ভর্তি নির্দেশিকায় উল্লিখিত পরীক্ষাসংক্রান্ত নিয়মাবলি যথাযথভাবে অনুসরণের জন্যও শিক্ষার্থীদের পরামর্শ দেওয়া হয়েছে।

ভোরের আকাশ/জেআ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিভর্তি পরীক্ষাপ্রবেশপত্র ডাউনলোড

শেয়ার করুন: