শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কৃষি সচিবের সাথে বৈঠক ফলপ্রসূ না হওয়ায় বাকৃবিতে ফের রেলপথ অবরোধ

বাকৃবি প্রতিনিধি

প্রকাশ : ১৪ মে ২০২৫, ১০:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কৃষি সচিবের সাথে বৈঠক ফলপ্রসূ না হওয়ায় বাকৃবিতে ফের রেলপথ অবরোধ
কৃষি সচিবের সাথে বৈঠক ফলপ্রসূ না হওয়ায় বাকৃবিতে ফের রেলপথ অবরোধ

কৃষিবিদদের অধিকার প্রতিষ্ঠা ও পেশাগত বৈষম্য নিরসনের ছয় দফা দাবিতে কৃষি সচিবের সঙ্গে বৈঠক ফলপ্রসূ না হওয়ায় ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অনুষদের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের জব্বার মোড়ে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা এই অবরোধ শুরু করেন। তবে অবরোধের সময় কোনো ট্রেন আটকে পড়েনি।

কর্মসূচিতে শতাধিক শিক্ষার্থী অংশ নেন এবং তারা 'তুমি কে আমি কে — কৃষিবিদ কৃষিবিদ', 'কৃষিবিদের একশন, ডাইরেক্ট একশন'সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

সন্ধ্যা ৮টা ৫০ মিনিটে ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল ইসলাম প্রিন্স ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুরোধে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করলে রেল চলাচল স্বাভাবিক হয়।

বাকৃবির কৃষি অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ওয়াসিম আকরাম বলেন,“এদেশে ডিপ্লোমা পাস করেও কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, কেউ কৃষিবিদ সেজে বসে। কৃষিবিদদের প্রকৃত দাবি আদায় না হলে আমরা দেশের সব কৃষি বিশ্ববিদ্যালয় শাটডাউনের পথে যাব।”

এর আগে বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কৃষিবিদ ঐক্য পরিষদের একটি প্রতিনিধিদল কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান-এর সঙ্গে বৈঠকে বসে।
বৈঠকে উপস্থিত বাকৃবির শিক্ষার্থী ও কৃষিবিদ ঐক্য পরিষদের সংগঠক নাজমুল আলম বলেন,“সচিব মহোদয়ের সঙ্গে আলোচনায় কোনো স্পষ্ট আশ্বাস মেলেনি। আমরা স্মারকলিপিও দিয়েছি। তিনি কেআইবি (কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ)-এর মাধ্যমে আলোচনার পথ খোঁজার পরামর্শ দিয়েছেন।”

শিক্ষার্থীদের ছয় দফা দাবি:

১. ডিএই, বিএডিসি ও অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানে ১০ম গ্রেডের পদ কৃষিবিদদের জন্য উন্মুক্ত করতে হবে।
২. কৃষি সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানে ৯ম গ্রেডে নিয়মিত পদোন্নতি ও পদসংখ্যা বৃদ্ধি করতে হবে।
৩. বিনা পরীক্ষায় বিএডিসি কোটায় ৯ম গ্রেডে পদোন্নতি বন্ধ করতে হবে; গেজেটের বাইরে পৃথক পদসোপান রাখতে হবে।
৪. কৃষি ডিপ্লোমাধারীদের জন্য আলাদা কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা যাবে না।
৫. শুধুমাত্র কৃষি/কৃষি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকধারীদেরই 'কৃষিবিদ' উপাধি ব্যবহারের অনুমতি দিতে হবে এবং তা নিয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করতে হবে।
৬. কৃষি বিষয়ক ডিপ্লোমা বা কারিগরি শিক্ষা কার্যক্রম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) আওতায় রাখতে হবে।

এই দাবিগুলো বাস্তবায়ন না হলে আরও বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

 

ভোরের আকাশ/হ.র

শেয়ার করুন: