শিরোনাম
দেশের ভেতর-বাইরে থেকে নাশকতা ও অরাজকতা করছে পতিত ফ্যাসিস্টরা : রিজভীযুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইনে হেলিকপ্টার ঘাঁটিতে ইরানের হামলাপ্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিতডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২০পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযান, মেজরসহ ৪ সেনা নিহতহরমুজ প্রণালীর কাছে দুটি তেলের ট্যাংকারে আগুনকড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে যুবকের মৃত্যুগোপালগঞ্জে বিএনপি ও যুবদলের দুই কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগদেশের ভেতর-বাইরে থেকে নাশকতা ও অরাজকতা করছে পতিত ফ্যাসিস্টরা : রিজভীযুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইনে হেলিকপ্টার ঘাঁটিতে ইরানের হামলাপ্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিতডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২০পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযান, মেজরসহ ৪ সেনা নিহতহরমুজ প্রণালীর কাছে দুটি তেলের ট্যাংকারে আগুনকড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে যুবকের মৃত্যুগোপালগঞ্জে বিএনপি ও যুবদলের দুই কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ

মাইলস্টোনে বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক উৎসব

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ২:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে দুই দিনব্যাপী বার্ষিক পুরস্কার বিতরণী ২০২৬ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ‘দুর্বার জয়ধ্বনি’ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের সাফল্য, মেধা ও সৃজনশীলতার স্বীকৃতি দিতে আয়োজিত এ অনুষ্ঠানে নাচ, গান, আবৃত্তি, নাটিকাসহ নানা সাংস্কৃতিক পরিবেশনায় মেতে ওঠে শিক্ষার্থীরা।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সেক্টর-৬ ক্যাম্পাসের উদ্যোগে গত ১১ ও ১২ নভেম্বর উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন কলেজের স্থায়ী ক্যাম্পাসের লে. কর্নেল (অব.) কামালউদ্দিন মিলনায়তনে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রথম দিন ১১ নভেম্বর সেক্টর-৬ ক্যাম্পাসের নার্সারি থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। এদিন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (প্রতিরোধ) মো. নাজমুল আলম।

দ্বিতীয় দিন ১২ নভেম্বর অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করে। এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আবু জাফর খান।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা কর্নেল নুরন নবী (অব.), মাইলস্টোন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক জহিরুল হক, উপাধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলম, মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলের নির্বাহী অধ্যক্ষ রিফাত নবী আলম এবং মাইলস্টোন স্কুলের দিয়াবাড়ি ক্যাম্পাসের অধ্যক্ষ ক্যাপ্টেন জাহাঙ্গীর আলম খান (অব.)।

দুই দিনব্যাপী এ আয়োজনের সার্বিক পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সেক্টর-৬ ক্যাম্পাসের অধ্যক্ষ এম. হেমায়েত উদ্দিন সিকদার।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সাংস্কৃতিক পরিবেশনা ‘দুর্বার জয়ধ্বনি’। শিক্ষার্থীদের সাফল্য, উৎকর্ষ ও বিজয়ের প্রতীক হিসেবে সাজানো এ আয়োজনে তারা মনোমুগ্ধকর নৃত্য, সংগীত, আবৃত্তি, নাটিকা ও অন্যান্য সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে। এসব পরিবেশনা উপস্থিত অতিথি, শিক্ষক ও অভিভাবকদের মুগ্ধ করে।

আরও পড়ুন

১৮তম শিক্ষক নিবন্ধনে নিয়োগের দাবিতে শাহবাগে বিক্ষোভ

অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও পুরস্কার তুলে দেওয়া হয়।

শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে। শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতার বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকদের প্রত্যাশা।

ভোরের আকাশ/জেআ

শেয়ার করুন: