শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাকসু নির্বাচনে ভোট গণনা শুরু, ফলাফল দেখা যাচ্ছে এলইডি স্ক্রিনে

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জাকসু নির্বাচনে ভোট গণনা শুরু, ফলাফল দেখা যাচ্ছে এলইডি স্ক্রিনে
জাকসু নির্বাচনে ভোট গণনা শুরু, ফলাফল দেখা যাচ্ছে এলইডি স্ক্রিনে

দীর্ঘ ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত সোয়া ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে ম্যানুয়ালি গণনা শুরু হয়। ফলাফল তাৎক্ষণিকভাবে এলইডি স্ক্রিনে প্রদর্শন করা হচ্ছে।

এর আগে সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৫টায় শেষ হওয়ার কথা থাকলেও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে রাত ৮টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।

ভোটার উপস্থিতি ও সংখ্যা
২১টি হলে মোট ভোটার ছিলেন ১১ হাজার ৯১৯ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ৮ হাজার ১৬ জন শিক্ষার্থী। অর্থাৎ ভোটার উপস্থিতি ছিল প্রায় ৬৭ দশমিক ৯ শতাংশ।
বিভিন্ন হলে ভোটদানের পরিসংখ্যান অনুযায়ী—

  • আল বেরুনী হলে ২১১ ভোটারের মধ্যে ভোট পড়েছে ১২৫টি
  • মীর মশাররফ হোসেন হলে ৪৬৪ ভোটারের মধ্যে ৩১০টি
  • রোকেয়া হলে ৯৫৫ ভোটারের মধ্যে ৬৮০টি
  • জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে ৯৯১ ভোটারের মধ্যে ৮১০টি
  • শহীদ তাজউদ্দীন আহমদ হলে ৯৪৭ ভোটারের মধ্যে ৭৫২টি

(অন্য হলগুলোতেও ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।)

ভোট গণনা করছেন ৬৭ জন পোলিং অফিসার (শিক্ষক) এবং ৬৭ জন সহকারী পোলিং অফিসার (কর্মকর্তা)। ভোটগ্রহণ শেষে সিনেট হলেই গণনা ও ফলাফল ঘোষণা করা হবে। এবারের নির্বাচনে ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট ১৭৮ প্রার্থী।

নির্বাচনে অংশ নেওয়া আটটি প্যানেলের মধ্যে ছাত্রদল সমর্থিত প্যানেলসহ আরও তিনটি প্যানেল ও পাঁচজন স্বতন্ত্র প্রার্থী অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জন করেছেন। এছাড়া সম্প্রীতির ঐক্য, সংশপ্তক পর্ষদ, অঙ্গীকার পরিষদ ও ছাত্র ফ্রন্ট (একাংশ) প্যানেল পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে। কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও এ দাবির প্রতি সমর্থন জানিয়েছেন।

ভোটগ্রহণের শুরুতেই নানা সমস্যায় পড়ে নির্বাচন কমিশন। কয়েকটি কেন্দ্রে ব্যালট পেপার না পৌঁছানোয় দেরিতে ভোট শুরু হয়। কোথাও বিদ্যুৎ বিভ্রাটে ভোটগ্রহণ বন্ধ হয়ে যায়। আবার একটি কেন্দ্রে আঙুলে দেওয়ার অমোচনীয় কালি ছিল না।

তবে এসব প্রতিবন্ধকতা সত্ত্বেও ভোটগ্রহণ শেষ করে গণনা শুরু হয়েছে এবং ফলাফল ঘোষণার প্রস্তুতি চলছে।

ভোরের আকাশ//হ.র

জাকসু নির্বাচনজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)

শেয়ার করুন: