শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নটরডেম কলেজের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ২:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

রাজধানীর ঐতিহ্যবাহী নটরডেম কলেজের ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফলাফলে ২৯০ জন নির্বাচিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে এই ফল প্রকাশ করা হয়।

এদিকে, চূড়ান্ত ফলাফলে মেধাতালিকায় স্থান পাওয়াদের ভর্তি ফরম পূরণ শুরু হচ্ছে আজ থেকেই। বিকেল ৪টা থেকে নির্বাচিত শিক্ষার্থীরা কলেজের ওয়েবসাইটে (ndc.edu.bd) প্রবেশ করে ভর্তি ফরম পূরণ করতে পারবেন। ফরম পূরণের পর বিকাশের মাধ্যমে ফি পরিশোধ করলেই ভর্তি সম্পন্ন হবে।

ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্বাচিত শিক্ষার্থীরা ১৪ আগস্ট বিকেল ৪টা থেকে ১৭ আগস্ট দুপুর ১২টার মধ্যে অনলাইনে ফরম পূরণ করে বিকাশে ফি পরিশোধ করতে পারবেন। পূরণকৃত ভর্তি ফরমটি এ-৪ সাইজের সাদা কাগজে উভয় পৃষ্ঠা প্রিন্ট করে নিজের কাছে রাখতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি না হলে ভর্তির আর কোনো সুযোগ থাকবে না।

নটরডেম সূত্র জানায়, ২৯ জুলাই থেকে ৭ আগস্ট পর্যন্ত ভর্তির আবেদন জমা নেওয়া হয়। এতে কয়েক লাখ শিক্ষার্থী আবেদন করেন। গত ৮ ও ৯ আগস্ট কয়েকটি শিফটে ভর্তির লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১১ আগস্ট লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।

ভোরের আকাশ/তা.কা

কলেজশিক্ষাপ্রতিষ্ঠানভর্তি পরীক্ষা

শেয়ার করুন: