শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঢাবি ছাত্রদলের হল কমিটি ঘোষণা

১৪ ঘণ্টার মধ্যেই ৬ নেতা বহিষ্কার

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৯ আগস্ট ২০২৫, ১০:১৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের অধীনস্থ চারটি হল কমিটির ছয় নেতাকে সংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। নতুন কমিটি ঘোষণার মাত্র ১৪ ঘণ্টার মাথায় তথ্য গোপনের অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

শুক্রবার (৮ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে দেওয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির শুক্রবার রাতে এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৮ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অধীনস্থ হল কমিটি ঘোষণা করা হয়। পরে তদন্তে তথ্য গোপনের অভিযোগ প্রমাণিত হলে ড. মুহাম্মদ শহীদুল্লাহ হল কমিটির আহ্বায়ক মোসাদ্দেক আল হক শান্ত ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান সৌরভ, শামসুন নাহার হল কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নিতু রানী সাহা, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল কমিটির যুগ্ম আহ্বায়ক রাজু শেখ এবং হাজী মুহম্মদ মুহসীন হল কমিটির সদস্য আহমেদ জাবির মাহাম ও এন এস সায়মনকে অব্যাহতি দেওয়া হয়েছে।

কমিটিতে ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছিল রাকিবুল হাসান সৌরভকে। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের ঢাবির জীববিজ্ঞান অনুষদের সহসভাপতি ছিলেন। রোকেয়া হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নিতু রানী সাহা হল ছাত্রলীগের উপগণযোগাযোগ সম্পাদক ছিলেন, যদিও তিনি চব্বিশের ১৭ জুলাই ঘোষণা দিয়ে পদত্যাগ করেন।

অন্যদিকে, গত বছরের ১৫ জুলাই কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের হামলায় জড়িয়ে বয়কট হওয়া আহমেদ জাবির মাহাম হাজী মুহম্মদ মুহসীন হলে কার্যনির্বাহী সদস্যের পদ পান।এছাড়া মোসাদ্দেক আল হক শান্তকে ছাত্রলীগের কর্মসূচিতে দেখা যাওয়ার ছবিও  ছবি ছড়িয়ে পড়েছিল। এর আগে শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করে ছাত্রদল।

কমিটি ঘোষণাকে কেন্দ্র করে দুপুর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস। যেখানে বিশ্ববিদ্যালয়ে হল পর্যায়ে ছাত্ররাজনীতি নিষিদ্ধ রয়েছে, সেখানে ছাত্রদলের প্রকাশ্য কমিটি ঘোষণা শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের জন্ম দেয়।

ভোরের আকাশ/তা.কা

রাজনীতিছাত্রদলঢাকা বিশ্ববিদ্যালয়

শেয়ার করুন: