শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

তিন শ্রেণির বই সংশোধন-পরিমার্জনে নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৪ জুলাই ২০২৫, ১২:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
তিন শ্রেণির বই সংশোধন-পরিমার্জনে নতুন নির্দেশনা
তিন শ্রেণির বই সংশোধন-পরিমার্জনে নতুন নির্দেশনা

মাধ্যমিক পর্যায়ের তিনটি শ্রেণির পাঠ্যপুস্তকে ভুল চিহ্নিতকরণ, সংশোধন ও পরিমার্জনে নতুন নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

বৃহস্পতিবার (৩ জুলাই) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়েছে, ২০২৫ শিক্ষাবর্ষের ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির পাঠ্যপুস্তকগুলোর ভুল সংশোধনের নিমিত্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের কাছ থেকে সংশোধন ও পরিমার্জনের প্রস্তাব ই-মেইলে প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

সংযুক্ত ছক ও নির্দেশনা মোতাবেক আগামী ৭ জুলাইয়ের মধ্যে আবশ্যিকভাবে হার্ড কপি ও সফট কপি (NikoshBan, ১২ ফন্ট) [email protected] ইমেইলে পাঠাতে হবে বলে এতে জানানো হয়েছে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতাধীন এসএসসি পর্যায়ের সব প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বা অধ্যক্ষকে এ তথ্য পাঠাতে হবে।

ভোরের আকাশ/আজাসা

শিক্ষা বোর্ডঢাকা শিক্ষা বোর্ড

শেয়ার করুন: