শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বেসরকারি মেডিকেল ও ডেন্টাল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হলেন নেত্রকোণার রেজায়ে রাব্বী

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ৬:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে । তানজীম রুবাইয়াত আফিফ কে আহ্বায়ক ও মোস্তাফিজুল কবীর (মমি আনসারী) কে সদস্য সচিব করে ১২ সদস্যের কমিটি গঠিত হয়েছে । উক্ত নবগঠিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হয়েছেন নেত্রকোণা সদর উপজেলার কৃতি সন্তান মোঃ রেজায়ে রাব্বী। বর্তমানে তিনি পাইওনিয়ার ডেন্টাল কলেজের ৫ম বর্ষের শিক্ষার্থী। দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতিতে সক্রিয় ভূমিকা, সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বগুণের কারণে তাঁকে এ গুরুত্বপূর্ণ দায়িত্বে মূল্যায়ন করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।

রাব্বীর নতুন দায়িত্বের খবর ছড়িয়ে পড়ার পর তার নিজ এলাকা নেত্রকোণা এবং ক্যাম্পাসে রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাঙ্গনে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয় নেতাকর্মী, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সফর ঘিরে কাপাসিয়ায় সাধারণ মানুষের মাঝে বাঁধভাঙা উচ্ছ্বাস

নবনির্বাচিত যুগ্ম আহ্বায়ক মোঃ রেজায়ে রাব্বী বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা আমার জন্য সম্মানের পাশাপাশি বড় একটি দায়িত্ব ও অঙ্গীকার। সততা, নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনে সর্বোচ্চ চেষ্টা করবো।

শিক্ষার্থীদের ন্যায্য অধিকার ও যৌক্তিক দাবিতে সবসময় সোচ্চার থাকবো। বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে কাজ করবো। সংগঠনের প্রতিটি সহযোদ্ধাকে সঙ্গে নিয়ে ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক শক্তি বাড়ানোই হবে আমার লক্ষ্য। সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতা নিয়ে আগামীর পথচলায় এগিয়ে যেতে চাই।”

ভোরের আকাশ/এনএস

বেসরকারি মেডিকেল ও ডেন্টালছাত্রদলের যুগ্ম আহ্বায়ক

শেয়ার করুন: