শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষার সময়সূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষার সময়সূচি ঘোষণা
৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষার সময়সূচি ঘোষণা

সরকারি কলেজে প্রভাষক নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিতব্য ৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ১০ অক্টোবর (শুক্রবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বুধবার (১০ সেপ্টেম্বর) পিএসসি এক বিজ্ঞপ্তিতে জানায়, পরীক্ষাটি শুধুমাত্র ঢাকায় অনুষ্ঠিত হবে। পরীক্ষার কেন্দ্র, আসন বিন্যাস ও গুরুত্বপূর্ণ নির্দেশনা শিগগিরই কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) এবং জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করা হবে।

এবারের বিশেষ বিসিএসে আবেদন করেছেন তিন লাখ ১২ হাজারেরও বেশি প্রার্থী। সরকারি কলেজের ৬৮৩টি শূন্যপদে নিয়োগ দিতে গিয়ে প্রতি পদের বিপরীতে প্রায় ৪৫৬ জন করে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

শিক্ষা ক্যাডারে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট দেখা দেওয়ায় গত ২১ জুলাই এ বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। পরদিন ২২ জুলাই থেকে অনলাইনে আবেদন শুরু হয়ে চলে ২২ আগস্ট পর্যন্ত। তবে আবেদনকারীরা ২৫ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন ফি জমা দেওয়ার সুযোগ পান।

ভোরের আকাশ//হ.র

বিসিএস

শেয়ার করুন: