জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আজ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা আজ শনিবার। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের বিভাগীয় ও জেলা শহরের নির্বাচিত ১৩৮টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা নেওয়া হবে। এতে অংশ নিচ্ছেন ৪ লাখ ৫৩ হাজার ১৪৮ জন পরীক্ষার্থী।
ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে হবে, মোট নম্বর ১০০ এবং সময় ১ ঘণ্টা। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর দেওয়া হবে এবং কোনো নেগেটিভ মার্কিং নেই।
প্রশ্নপত্রে বাংলায় ২০ নম্বর, ইংরেজিতে ২০ নম্বর, সাধারণ জ্ঞানে ২০ নম্বর এবং গ্রুপভিত্তিক বিষয়ে ৪০ নম্বর থাকবে।
ভোরের আকাশ/আ.র